আজ বুধবার | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:৩০

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে মামুন হোসেন, সাধারণ সম্পাদক পদে বায়েজীদ রায়হান শাহিন এবং ১নং সাংগঠনিক সম্পাদক পদে এ জেড মিজান এবং ২নং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লা-আল মাসুম নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নজিপুর পাবলিক মাঠে উৎসব মুুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুু।
ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলিসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৭ |
| সূর্যোদয় | ভোর ৬:২৭ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৫ |
| এশা | রাত ৮:৪৫ |