আজ | | | |

শিরোনাম :

বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন? রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য? ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

জনগণের মধ্যে আস্থা ফেরাতে সংবাদমাধ্যমগুলোকে সত্যের পক্ষে দাঁড়াতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

প্রকাশ: 3 August, 2025 5:53 pm

ঢাকা : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদমাধ্যম সরকারের চেয়ে জনগণের কাছে বেশি দায়বদ্ধ। জনগণের মধ্যে আস্থা ফেরাতে সংবাদমাধ্যমগুলোকে সত্যের পক্ষে দাঁড়াতে হবে।

আজ রোববার রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত এবং সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মিডিয়ার ওপর জনগণের আস্থা ফেরাতে সংবাদমাধ্যমকে হতে হবে জবাবদিহিমূলক। সংবাদ মাধ্যম যদি স্বাধীনতা চায়, তাকে জবাবদিহি করতেই হবে। যারা ১৬ বছর ধরে স্বৈরাচারের দালালি করেছে, তাদের কেউ জনগণের কাছে ক্ষমা চায়নি। আমরা কোনো হাউজকে বাধ্য করিনি কিছু প্রচার করতে।  তবে গত ছয় মাসে দেশের অনেকগুলো  হাউজ গণ-অভ্যুত্থানের  চেতনা ও ঐক্যকে  ভন্ডুল করতে কাজ করেছে।

তিনি বলেন, আমরা সংস্কার কমিশনের ১২ দফা নিয়ে কাজ করছি। সাংবাদিক সুরক্ষা আইন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এসব নিয়ে আগাচ্ছি। আমরা আহত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, পুনর্বাসনের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা সম্প্রচার নীতিমালার কথা ভাবছি এবং অনলাইন নীতিমালাও তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এগুলো বাস্তবায়ন হবে।

মাহফুজ আলম বলেন, কারফিউর সময়ে যে সাংবাদিকতা, বিশেষ করে টেলিভিশনের সাংবাদিকতা, আপনারা জানেন খুবই একপাক্ষিক ছিল। একটা রিলস বারবার দেখানো হচ্ছিল। বিটিভির ওখানে ‘পুড়ে গেছে সব’, ‘সব ধ্বংস’, ‘আগুন সন্ত্রাস’। হাসিনা যা বলতো, ওই কথাগুলো বারবার টিভিতে দেখানো হচ্ছিল।

তিনি আরও বলেন, আমি মনে করি জুলাই গণ-অভ্যুত্থান এটা মাত্র শুরু। একটা নতুন বাংলাদেশের শুরু। কিন্তু নতুন বাংলাদেশ এক বছরেই বা দুই বছরে সম্ভব না। বরং এটা যদি অব্যাহত লড়াই থাকে তাহলে সম্ভব।

তথ্য উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় কয়েকটি হাউজ খুব ভালো ভূমিকা রেখেছে। অনেক সাংবাদিক ব্যক্তি হিসেবে সাহস দেখিয়েছেন। পুরো কৃতিত্ব হাউজের নয়, সাংবাদিকদের। কিন্তু এই সুযোগ বারবার আসবে না। বারবার মানুষ জীবন দিতে পারে না। প্রত্যেক ২০ বছর পর পর রক্ত দেওয়ার কোন মানে হয় না।

ফ্রন্টলাইন সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘২০২৪ সালের জুলাই ছিল বাংলাদেশে সাংবাদিকতার সেরা সময়। আবার গত বছরের জুলাইয়ে আমরা সবচেয়ে খারাপ সাংবাদিকতাও  দেখেছি।’ বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে গত বছরের জুলাই মাসকে ‘সেরা’ এবং ‘সবচেয়ে ভয়াবহ সময়’ হিসেবে উল্লেখ  করেন তিনি।

 

 

শফিকুল আলম বলেন, মেহেদী হাসান, তাহের জামান, আবু তাহের মো. তুরাব এরা মাঠে নেমে জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু অন্যদিকে, কিছু সাংবাদিক গণভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করেছেন, আপনি এখনো এদেরকে শায়েস্তা করছেন না কেন? খুন করছেন না কেন? যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকদের একটি অংশ ক্ষমতার লোভে সাংবাদিকতা থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু ফ্রন্টলাইনের সাংবাদিকরা তাদের জায়গা ছাড়েনি। বিপ্লবটা সফল হয়েছে মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, যারা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন তাদের জন্য।’

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, দেড় দশক ধরে নিপীড়িত মানুষের ক্ষোভের বারুদ বিস্ফোরিত হয়েছে চব্বিশের জুলাই-আগস্টে।  গণবিস্ফোরণের মুখে করুণ পতনই শুধু নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে দুর্বিনীত ও ক্ষমতার দম্ভে বেপরোয়া এক স্বৈরশাসককে। তিনি আরো বলেন, শহীদরা আমাদের প্রেরণার উৎস, তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান, শহীদ আবু সাঈদ হত্যার ভিডিও ধারণকারী সাংবাদিক তাওহীদুল হক সিয়াম এবং দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক ইমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবার এবং আহত ও সাহসী ১৯২ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননার পাশাপাশি আর্থিক সম্মানি হিসাবে মোট ৫৬ লক্ষ টাকা প্রদান করা হয়।(বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

    পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

    দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

    লালমনিরহাটে ট্রাকচাপায় ৪জনের মৃত্যু; আহত ৬

    ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি তুহিন মাহমুদ (৩৯) কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার

    জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত অবস্থায় থানা হতে লুট‘কৃত ০১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে: অস্কার জয়ী অভিনেত্রী গ্রেফতার হান্না আইনবেন্ডার

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর বিপুলসংখ্যক নেতাকর্মী সহ জাসদ প্রধান কার্যালয় থেকেসাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

    জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন

    ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার

    তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন

    উত্তরা থেকে আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন গাজী আটক

    শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন?

    রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য?

    মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সহ কেন্দ্রীয় নেতা সপুর শোকবার্তা

    আজ দুপুরে আবারো গুলশান ও বাড্ডা এলাকায় পৃথক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা!

    ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

    শাহজালালে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ একজন মহিলা এবং আরও দুই জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেতুবন্ধনে টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্য সরকারের: ইউজিসি সদস্য ড. মামুন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু:মোট প্রাণহানি ২০৯ জনে দাঁড়াল

    গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

    মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে — কক্সবাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু


    • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৫
      সূর্যোদয়ভোর ৬:৫০
      যোহরদুপুর ১২:৪৮
      আছরবিকাল ৪:১৩
      মাগরিবসন্ধ্যা ৬:৪৭
      এশা রাত ৮:০২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।