আজ শুক্রবার | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১৫

শিরোনাম :

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময় স্থানীয় সরকার বিভাগের জরুরি আলোচনা সভায় এবার ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সকল ধূম্রজাল ও সংশয় কেটে গেছে সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

‘আমার দুই সন্তানের কাছে আমি অন্ধ মা হয়ে গেছি:আমার এই অন্ধ হওয়ার জন্য একমাত্র দোষী শেখ হাসিনা

অন্ধ হয়ে যাওয়া পারভিন আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া সাক্ষ্যে একথা বলেন ।

প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

ঢাকা : ‘আমার দুই সন্তানের কাছে আমি অন্ধ মা হয়ে গেছি। আমার এই অন্ধ হওয়ার জন্য একমাত্র দোষী শেখ হাসিনা।’

২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক চোখ অন্ধ হয়ে যাওয়া পারভিন আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া সাক্ষ্যে একথা বলেন।

আট মাসের অন্তঃসত্ত্বা পারভিন সাক্ষীর ডায়াসে দাঁড়িয়ে তার জবানবন্দিতে বলেন,‘আমার নাম পারভিন। বয়স ২৭ বছর। আমি ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় থাকতাম। এখন বরিশালে স্বামীর বাড়িতে থাকি। ঢাকায় থাকা অবস্থায় আমি দিন মজুরের কাজ করতাম। ২০২৪ সালের ১৮ জুলাই প্রতিদিনের মতো জুরাইনে ৫টা পর্যন্ত কাজ করে লেগুনা স্ট্যান্ডে আসি। তবে এখানে কোন গাড়ি না পেয়ে হেঁটে রওনা হই। যাত্রাবাড়ী এসে দেখি অনেক মানুষ আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে ১৮/১৯ বছরের একটা ছেলেকে পড়ে থাকতে দেখি। ছেলেটি চিৎকার করছিল আর তার সারা শরীর রক্তাক্ত ছিল। এছাড়া তার দুই চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ছেলেটির গলায় একটা আইডি কার্ড ছিল। ছেলেটি শুধু বলে আমাকে বাঁচান। এক পর্যায় ছেলেটি দাঁড়িয়ে আমাকে ধরে আমার ঘাড়ে মাথা দেয়। আমি রিকশা খুঁজতে থাকি, ওকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য। তো এ সময় ১৪-১৫ জন পুলিশ মারমুখী হয়ে ওই ছেলেটাকে লক্ষ্য করে গুলি করে। অনেক গুলি এই ছেলেটার পিঠে লাগে। আমি বাম হাত তুলে গুলি না করতে অনুরোধ করি। তখন একজন পুলিশ আমার বাম চোখে গুলি করে। এরপর তিনজন পুলিশ আমার তলপেটসহ কয়েক জায়গায় গুলি করে। এ সময় আমার চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্তে রাস্তা ভেসে যাচ্ছিল। এক পর্যায়ে ছেলেটাকে নিয়ে আমি রাস্তায় পড়ে যাই। মনে হচ্ছিল ওইসময় ছেলেটি মারা যায়। পরে লোকজন এসে বলে ছেলেটি তো মারা গেছে, মেয়েটি জীবিত আছে। এমন সময় একটি সিএনজি করে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে আনার পর গড়িমসি করে এবং বলে হয় এটা তো পুলিশ কেস। তখন লোকজন বলে তাহলে কি উনি মারা যাবে? সময় একজন নার্স এসে বলে আপনার ড্রপ লাগবে ২৫০ টাকা আছে? আমি বলি আমার কাছে কোন টাকা নেই, তখন অন্য একজন মহিলা ২৫০ টাকা দিয়ে একটি ড্রপ কিনে দেয়। পরে আর কোন চিকিৎসা না করে ডাক্তাররা চলে যায়। আমার এই অবস্থার খবর পেয়ে সঙ্গে-সঙ্গে রওনা দিয়ে পরেরদিন সকালে আমার স্বামী বরিশাল থেকে এসে পৌঁছায়। তখন ডাক্তাররা তাকে বলে আপনারা স্ত্রীর অপারেশনের জন্য কিছু জিনিস কেনাকাটা লাগবে। তখন আমার স্বামী কিছু আসবাবপত্র ও আমার কানের দুল বিক্রি করে টাকা জোগাড় করে। পরবর্তীতে আমার অপারেশন হয় ও আমার চোখ থেকে তিনটি গুলি বের করা হয়। এছাড়া ডাক্তাররা দেখেন আরো গুলি ভিতরে রয়েছে। পরে আমাকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে যেতে বলা হয় এবং আমার স্বামী আমাকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি হওয়ার পর আমার অপারেশন হয়নি। ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর আমার অপারেশন হয়। এখনো আমার তলপেটে অনেক গুলি আছে, বের করা সম্ভব হয়নি। আমি এখন আট মাসের অন্তঃসত্ত্বা। আমি ন্যায়বিচার পেতে আপনাদের কাছে এসেছি। আমার একটি চোখ (বাম) ড্যামেজ হয়ে গেছে চিকিৎসার অবহেলার কারণে। এছাড়া আমার ডান চোখেও কম দেখি। আমার দুই সন্তানের কাছে আমি এখন অন্ধ মা হয়ে গেছি। অন্ধ হওয়ার জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। আমার দুই সন্তানও চায় তার মায়ের অন্ধত্বের বিচার হোক। তাই আমি আমার অন্ধত্ব ও শহীদের এবং আহতদের জন্য বিচার চাই। এক্ষেত্রে শেখ হাসিনা পুলিশের মা-বাবা। তার নির্দেশে পুলিশ গুলি করেছে। তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না।’

ট্র্যাইব্যুনালে পারভিন সাক্ষী দেয়ার সময় বার-বার কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তার সাক্ষ্য গ্রহণের পর জেরা করা হয়। জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপর ট্র্যাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেন।

আজ ট্রাইব্যুনাল প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানি করেন। এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে, শেখ হাসিনার পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

গতকাল এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর ট্র্যাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন খোকন চন্দ্র বর্মন। তিনি গত বছরের ১৮ জুলাই নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় তার সামনে সংঘটিত হতাহতের ঘটনা ও গুলিতে নিজের মুখমণ্ডল বিকৃত হওয়ার বিষয়ে সাক্ষ্য দেন। পরবর্তীতে গতকাল তাকে জেরা করা শেষ হয়।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল।

গত ১৬ জুন ট্র্যাইব্যুনাল-১ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দু’টি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী শুনানি শেষে গত ১০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ট্র্যাইব্যুনাল-১।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি (মিস কেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে।

এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে। (বাসস)

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময়

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    স্থানীয় সরকার বিভাগের জরুরি আলোচনা সভায় এবার ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সকল ধূম্রজাল ও সংশয় কেটে গেছে

    সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা: রাজধানীর গেন্ডারিয়ায় যুবক খুন : প্রধান আসামি বাঘা র‌্যাবের হাতে গ্রেফতার

    ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর অবিস্মরণীয় ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী, আগামী এক বছরের মধ্যে প্রকল্প সমাপ্তের নির্দেশ

    জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর রয়েছে টেকসই, বাস্তবসম্মত ও যুগান্তকারী কর্মপরিকল্পনা: মাহদী আমিন

    ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান ও চীনেও ভূমিকম্প অনুভূত

    বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার

    নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    চান্দিনায় ডাকাতি করে পালানোর পথে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা

    ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট,তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট :রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা

    শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ

    নওগাঁর পত্নীতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত


    • শুক্রবার, ১২ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৩
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৬
      এশা রাত ৯:১৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।