আজ রবিবার | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৩৯

বিডি দিনকাল ডেস্ক : আগামী ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় আগামী ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল ১১ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।প্রেস বিজ্ঞপ্তি-BNP PRESS RELEASE-13-08-25
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৯ |
| সূর্যোদয় | ভোর ৬:২৮ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২৩ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৪ |
| এশা | রাত ৮:৪৪ |