আজ | | | |

শিরোনাম :

‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি: আমিনুল হক

ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এবং মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে বসবাস করতে পারবে।

প্রকাশ: 20 September, 2025 4:05 pm

বিডি দিনকাল ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এমন একটি ভিডিও দেখেছি যেখানে বোরখা পরিহিত কিছু নারী রাতের অন্ধকারে ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে। এটি নিছক ডাকাতি ছাড়া আর কিছুই নয়। ইসলামকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও অপপ্রচার আমরা কখনোই মেনে নেব না।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষের সাথে বসুন, তাদের সমস্যার কথা শুনুন, এবং বুঝান কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।

দিনের আলোয় রাজনীতি করে বিএনপি মন্তব্য করে বিএনপি নেত্রীবৃন্দের দীর্ঘ লড়াই-সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আপনারা গত ১৭ বছর মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন। আজ ২০২৪ সালের ৫ আগস্টের পর মুক্ত হাওয়ায় হাঁটতে পারছেন, মত প্রকাশ করতে পারছেন-এটাই আপনারা অর্জন করেছেন। এই অর্জনকে কাজে লাগাতে হবে দেশের মানুষকে একত্রিত করার জন্য।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা দৃশ্যমান রাজনীতি করি, দিনের আলোয় রাজনীতি করি। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়।

লিফলেট নয়, দরজায় দরজায় আস্থা তৈরির ডাকের শ্লোগান দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, শুধু লিফলেট বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এবং মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে বসবাস করতে পারবে।

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামানের সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি জেষ্ঠ্য সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মোঃ শাহ আলম, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর আহবায়ক শেখ ফরিদ আহমেদ, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন,মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ্যাড রুনা লায়লা, শ্রমিক দল মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান, মহানগর উত্তর বিএনপির নির্বাহী সদস্য মোতালেব হোসেন রতন, রেজাউল রহমান ফাহিম, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এমএস আহমাদ আলী, রফিকুল ইসলাম খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


    • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৯
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:০১
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।