আজ রবিবার | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩১

শিরোনাম :

মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তারেক রহমানের সাক্ষাৎকারের নতুন আলোকপাত

প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

শায়রুল কবির খান: ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ষড়যন্ত্রমূলক রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর কার্যত দলের শীর্ষ নেতৃত্বে আসীন হন তারেক রহমান। রাজনীতিতে তারেক রহমান বরাবরই ভিন্ন আলোয় উজ্জ্বল। বিশেষ করে পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সমরসৈনিক, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নচারী রাষ্ট্রকল্পনা এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘আপসহীন রাজনীতির’ সমন্বয় এনেছেন তিনি।

১৯৮৮ সালে বগুড়া জেলা গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য পদ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বিগত দুই যুগ ধরে আলোচিত এ অধ্যায়ের নাম। যিনি রাজনীতির প্রধান চরিত্র হিসাবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠার পেছনে তার সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার দিকটিই বেশি প্রাসঙ্গিক। পাশাপাশি রয়েছে রাজনীতিতে নতুন নৈতিকতার অনুসন্ধানও।

বিশেষত, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে যেভাবে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, জনগণের সামনে হাজির করছেন নতুন নতুন পরিবর্তনের চিন্তা, যার সূত্রটি গ্রন্থিত ছিল ২০২২ সালে। ২০১৭ সালে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ পথ ধরে ২০২২ সালে তিনি বাংলাদেশ পরিবর্তনে জাতির সামনে উপস্থাপন করেন ২৭ দফা; যার মূল অঙ্গীকার রাষ্ট্র ও দেশকে নতুন একটি দিগন্তের প্রান্তে নিয়ে যাওয়া।

সবশেষ ২০২৩ সালের জুলাইতে তিনি অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা ও দীর্ঘ মতবিনিময়ের পর রাখলেন আলোচিত ৩১ দফা।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা ও ফিন্যান্সিয়াল টাইমসে সোম ও মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে তিনি দেখালেন ভবিষ্যৎ রাজনীতির একটি রূপরেখাও। সহনশীল, দৃঢ় এক রাজনীতিকের ভাষ্য উঠে এসেছে সাক্ষাৎকারে। পুরোনো দিনের সমালোচনার গৎবাঁধা যে রূপ, তা যেন তিনি অপরিচিত করে দিলেন।

সাক্ষাৎকার দুটিতে তিনি বাংলাদেশের বর্তমান অস্থিরতার সংকট, এর থেকে উত্তরণের উপায়, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া, না-হওয়াসহ নানামাত্রিক বার্তা দিয়েছেন। গত মাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিবাদন জানানোর মধ্য দিয়ে তরুণদের সামনে যে উদাহরণ রাখলেন, তা নিশ্চিতভাবে দেশের ছাত্ররাজনীতিতে পাথেয় হিসাবে কাজ করবে।

তারেক রহমানের রাজনৈতিক উদারতা ও নৈতিকতার আরেক নিদর্শনও দেখা গেল তার বক্তব্যে। বিবিসি বাংলার সম্পাদক সাব্বির আহমেদ ও সিনিয়র সাংবাদিক কাদের কল্লোলকে দেওয়া সাক্ষাৎকারে ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা প্রসঙ্গে তিনি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কথা উল্লেখ করেন। তার ভাষ্যে, ‘যেটা দেখলাম, বিভিন্ন মিডিয়াতে কিছু ব্যক্তি, যেমন-মান্না ভাই, উনি তো বোধহয় দুবার ভিপি ছিলেন। আমার থেকে অনেক অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিবিদ। আমরা যদি উনার বক্তব্য শুনে থাকি বা ধরে থাকি, তাহলে তো আমি মনে করি না, কোনো কারণ আছে। ছাত্ররাজনীতি ছাত্ররাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়।’

২০২২ সালে যখন যুগপৎ আন্দোলনের মাঠ তৈরিতে ব্যস্ত বিএনপির সিনিয়র নেতারা, তখনই দলের শীর্ষনেতা তারেক রহমানের অঙ্গীকার ছিল, ভবিষ্যতে তিনি জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালিত করার স্বপ্ন দেখেন। সাক্ষাৎকারে তিনি এ যুগপৎসঙ্গীদেরও তুলে ধরলেন এ ভাষায়, ‘প্রায় ৬৪টি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করেছিলাম কম-বেশি একসঙ্গে কাজ করার জন্য।’

উপমহাদেশের ইতিহাসে এত বেশি দিন নির্বাসিত জীবনযাপন করে একটি জনপ্রিয় দলকে নেতৃত্ব দেওয়ার যে ঐতিহাসিক চরিত্র, তারেক রহমান তাদের মধ্যে অন্যতম একজন। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর নির্বাসিত ছিলেন; গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ নির্বাসিত ছিলেন কয়েক বছর; আমাদের প্রতিবেশী ভারতের রাহুল গান্ধী ছিলেন কিছু সময় নির্বাসনে; পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০১৩-২০১৮ নির্বাসনে ছিলেন। অতিসম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও ছিলেন লন্ডনে নির্বাসিত। নির্বাসনে ছিলেন ইরানের জাতীয় নেতা মরহুম খোমেনিও।

বিএনপির শীর্ষনেতা ১৭ বছর ধরে নির্বাসনে। কিন্তু তার সবসময় অতিবাহিত হচ্ছে বাংলাদেশের মানুষের সঙ্গে, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের কার্যক্রমে। সাক্ষাৎকারে তিনি নিজেই উল্লেখ করেন, ‘শারীরিকভাবে হয়তো ব্রিটেনে আছি, কিন্তু মনমানসিকতা সবকিছু মিলিয়ে আমি ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়েছি।’

তারেক রহমান দলের ভেতরে দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি শিগ্গির দেশে ফিরে আসবেন এবং দলের সংস্কার করবেন। সাক্ষাৎকারের একটি চিত্র তিনি নিজেই জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারাই মনোনয়ন পাবেন, প্রাধান্য পাবেন, যাদের সম্পর্ক মানুষের সঙ্গে, যারা স্ব স্ব এলাকার উন্নয়নের জন্য নিবেদিত। স্পষ্ট, তারেক রহমান পুরো রাজনীতিতে একটি নতুন সম্ভাবনা সৃষ্টির প্রাণান্ত চেষ্টা করছেন।

নিশ্চিতভাবেই বলতে পারি, দেশের জনগণ তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অপেক্ষা তার নিজেরও। বিবিসি বাংলার সাক্ষাৎকারে জানালেন, যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরবেন। অংশ নেবেন ভোটেও।

বলা যায়, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পলায়নপরতার পর নানাধর্মী রাজনৈতিক লিপ্সা সমাজের মধ্যে প্রচলন হলেও তারেক রহমান গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরানোর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবে রূপান্তর ঘটাতে অঙ্গীকারবদ্ধ। গণতান্ত্রিক মূল্যবোধ, সংবাদপত্র, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উদার রাজনীতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি; এ বিষয়টিও জোরালোভাবে জানিয়েছেন।

৭ অক্টোবর বিবিসি বাংলার প্রশ্ন ছিল, আপনারা যদি ক্ষমতায় আসেন, সে ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদ বা সংবাদ মাধ্যমের ওপর দমনপীড়নের বিষয়গুলো যে আর হবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? প্রশ্নে দেশের ভবিষ্যৎ নেতা তারেক রহমানের জবাব, ‘জ্বি, পারি। একদম দিতে পারি। আপনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পত্রপত্রিকা খুলুন। আমি কারও নাম উল্লেখ করব না, কোনো পত্রিকার কথা উল্লেখ করব না। শুধু খুলে দেখুন কীভাবে অনেক খবর ছাপা হয়েছিল। যার সত্যতা কিন্তু ছিল না, অপপ্রচার ছিল। কিন্তু অপপ্রচারটা সংবাদ হিসাবে চালিয়ে দেওয়া হয়েছিল।’

শায়রুল কবির খান : সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী, অন্যতম সদস্য বিএনপি মিডিয়া সেল।

বাংলাদেশ রাজনীতি লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার

    চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি”

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

    আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

    উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,ভিকটিম উদ্ধার : চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার

    ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

    সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার:সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী


    • শনিবার, ২০ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১২
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৮
      এশা রাত ৯:১৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।