আজ রবিবার | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩৭

শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান , আশা করি, নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন।।
জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোন আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমরা আশা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নেন।
রবিবার, ৩ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০২ |
| সূর্যোদয় | ভোর ৬:২৩ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:২১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৮ |
| এশা | রাত ৮:৪৯ |