
৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২৫৭০/-টাকা, একটি রেজিষ্ট্রেশন বিহীন Apache RTR ১৬০ সিসি মোটরসাইকেল, একটি TECNO CL6 পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল, একটি VIVO Y31 পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল এবং ০২টি সিমসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া |
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে|
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৪ জুলাই ২০২৬খ্রি. তারিখ ১৩:১০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কুষ্টিয়া টু রাজবাড়ী গামী মহাসড়কের সৈয়দ মাসউদ রুমি সেতুর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২৫৭০/-টাকা, একটি রেজিষ্ট্রেশন বিহীন Apache RTR ১৬০ সিসি মোটরসাইকেল, একটি TECNO CL6 পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল, একটি VIVO Y31 পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল এবং ০২টি সিমসহ আসামী-১| মোঃ রাহুল ইসলাম (২১), পিতা-মৃত ফজলুল হক, মাতা-দিপালী খাতুন, ২| মোঃ সুমন ইসলাম (১৯), (মোটরসাইকেল চালক), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-কহিনুর বেগম, উভয় সাং-চর সরকারপাড়া, পোষ্ট-কান্দিপাড়া, ইউপি-রামকৃষ্ণপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া‘দ্বয়কে গ্রেফতার করে| উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মামলা রুজু করা হয়|
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০০ |
| সূর্যোদয় | ভোর ৬:২৪ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৫ |
| এশা | রাত ৯:০৯ |