আজ | | | |

শিরোনাম :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

দুর্নীতির সংবাদ প্রকাশের পর; দিন-রাত কাটছাট করে পুরনো হিসাব মিলাতে ব্যস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রকাশ: 15 March, 2025 11:44 am

সেলিম চৌধুরী হীরা, লাকসাম : লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনামে ৬ মার্চ জাতীয় কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে দিন-রাত পুরনো হিসাব মিলানোর কাজ করছে স্কুলের অফিস সহায়ক মাহবুব সহ তার সহকর্মীরা।

বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে সরজমিনে গিয়ে তার সত্যতা মিলে৷ সরজমিন গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষকের কক্ষের বাহিরে তালা লাগিয়ে ভিতরে দিন-রাত কাটছাটে মাধ্যমে ওই হিসাব মিলানোর কাজ চলছে। অন্য একটি রুমের ভিতর দিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ের ভিতরে গিয়ে দেখা যায় চারজন মহিলা শিক্ষিকা প্রাথমিক শাখার হিসাব মিলানোর কাজে ব্যস্ত এবং অফিস সহায়ক মাহবুব মাধ্যমিক শাখার হিসাব মিলানোর কাজ করছেন। খবর পেয়ে উক্ত রুমে প্রধান শিক্ষক এসে উত্তেজিত ভাব দেখান।

প্রধান শিক্ষক এসে পড়ায় কাটছাট করে পুরনো হিসাব মিলানোর কাজে ব্যস্ত থাকা অফিস সহায়ক ও প্রাথমিক শাখার শিক্ষিকারা আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রধান শিক্ষকের উপস্থিতিতে তারা প্রতিবেদকের সাথে কোন কথা বলতে চাননি। কোন প্রশ্ন করলে প্রধান শিক্ষক নিজেই আগ বাড়িয়ে উক্ত প্রশ্নের গোঁজামিলের উত্তর দেওয়ার চেষ্টা করেন। কাটছাট করে পুরনো হিসাব মিলানোর ছবি ও ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

সূত্র জানিয়েছে, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নিমিত্তে তিন সদস্যের একটি অডিট কমিটি গঠন করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ। ১৩ ফেব্রুয়ারি গঠিত ওই অডিট টিম ১০ কার্য দিবসের মধ্যে অডিট রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস গঠিত কমিটিকে তথ্য দিয়ে সহায়তা করছেনা বলে জানা গেছে। একারণে অনিয়ম দুর্নীতি তদন্তে ব্যঘাত সৃষ্টি হয়েছে বিধায় উক্ত কমিটি তদন্ত করবেনা বলে কমিটির আহ্বায়ক, লাকসাম উপজেলা পরিসংখ্যান অফিসার খন্দকার মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ বলেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন খবর শুনেছি। পত্র-পত্রিকায় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ দেখেছি। প্রকাশিত খবর তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি এবং শিক্ষা বোর্ডে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।

লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ পত্রিকায় দেখেছি। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আমাকে নির্দেশ দিয়েছেন। তদন্তের কাজ চলমান রয়েছে।

অডিট কমিটির আহ্বায়ক, লাকসাম উপজেলা পরিসংখ্যান অফিসার খন্দকার মাসুম বিল্লাহ বলেন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিট করার জন্য আমাকে আহবায়ক করে ৩ সদস্যের কমিটি করেছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু অডিট কাজে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা না করায় অডিট না করে প্রতিবেদন দিয়েছি।

বিদ্যালয়ের অভিবাবক মোঃ নিজাম উদ্দিন বলেন, উক্ত প্রতিষ্ঠানে অতীতে অনেক দুর্নীতি হয়েছে। এখন আর দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্নীতি প্রতিরোধে সোচ্চার ভূমিকা রেখে আসছি ভবিষ্যতেও রাখবো। এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি তিনিও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা নিচ্ছেন। আশা করি এই স্কুল থেকে দুর্নীতির মূলউৎপাটন করা যাবে।

কুমিল্লা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত


    • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৯
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০০
      মাগরিবসন্ধ্যা ৬:২৭
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।