আজ | | | |

শিরোনাম :

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহ্দী আমিন সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব এবং আইজিপি শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক  ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহ্দী আমিন

প্রকাশ: 28 November, 2026 2:45 pm

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। শিক্ষাবিষয়ক ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়নের আলোচনায় এই প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমেই দেশের ভাগ্য পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই স্মৃতিচারণ করে মাহ্দী আমিন আরও বলেন, আমার মনে আছে প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনা ও ম্যানিফেস্টো বাস্তবায়ন নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, তখন তিনি বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে, আমরা যদি এই বিশ্ববিদ্যালয়টিকে পরিবর্তন করতে পারি এবং প্রয়োজনীয় সংস্কার আনতে পারি, তাহলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা নিয়েই বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন। সম্মিলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজ অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা দেন।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে টারশিয়ারি লেভেল পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, তা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে চলেছে।

বর্তমান সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দীর্ঘদিন তৃণমূলের রাজনীতি করে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্র পাশে দাঁড়াবে। এই লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বড় প্রক্রিয়া এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

​আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, আজ বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিফলন দেখা যায়। যেমন- ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা পার্শ্ববর্তী দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। এই প্রতিটি প্রতিষ্ঠানই নিজ নিজ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান।

​বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, এর অন্যতম প্রধান কারণ হলো ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোতে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আর সেই ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় আঘাতটি এসেছিল দেশনেত্রীর আবেগের এই প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর।

গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তৃতীয় ভাষা, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্কিলস, লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস ও কালচার, প্রতিটি ক্ষেত্রে গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব উদ্যোগ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। তবে এসব উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হবে।

​শিক্ষার সেই দুটি লক্ষ্য ব্যাখ্যা করে মাহ্দী আমিন বলেন, প্রথমত, শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাদের মধ্যে সঠিক মূল্যবোধ ও নীতিবোধ থাকবে। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যাতে আগামী বাংলাদেশে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। ভালো মানুষ ও কর্মদক্ষ নাগরিক তৈরি করাই আমাদের সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।

​উপস্থিত কলেজ অধ্যক্ষদের ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আজকে যাদের ঘিরে এই আয়োজন, সেই অধ্যক্ষ মহোদয়দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কেন্দ্র বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতি নির্ধারণ করলেই হবে না; মাঠপর্যায়ে সেই নীতি কতটা কার্যকর হচ্ছে, তা অনেকটাই নির্ভর করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধ্যক্ষদের নেতৃত্বের ওপর।

​অধিভুক্ত কলেজগুলোর বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমন অনেক কলেজ রয়েছে, যেগুলো অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চেয়েও বড় ব্র্যান্ড ও অত্যন্ত প্রেস্টিজিয়াস। আবার এমন কলেজও আছে যেখানে শিক্ষার্থীরা যেতে চায় না, কোথাও কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরের এই বৈষম্য আমাদের দূর করতে হবে।

​সকল প্রতিষ্ঠানে মানসম্মত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে মাহ্দী আমিন বলেন, আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২৩০০-এর বেশি প্রতিষ্ঠানই যেন একটি গুণগত মান নিশ্চিত করে। সেজন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষক-অধ্যক্ষদের হাতে থাকা ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার অত্যন্ত হতাশাজনক।

স্টেকহোল্ডারদের মতামতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অংশীজনদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২৩০০-এর বেশি প্রতিষ্ঠানে যদি আমরা একটি স্ট্যান্ডার্ডাইজেশন বা মানদণ্ড আনতে পারি- গুণগত মান, শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যক্রমে একটি সামঞ্জস্য তৈরি করতে পারি, তবে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক সহজ হবে।

বিএনপি সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময়ই একটি বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা বলে মন্তব্য করেন মাহ্দী আমিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। আজ আমরা ইনডোর স্টেডিয়ামে সমবেত হয়েছি, সেটিও তাঁর হাত ধরেই নির্মিত।

​সরকারের গৃহীত পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে পরিকল্পনা ও পলিসিগুলো বাস্তবায়নে একসাথে কাজ করি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং সত্যিকার অর্থেই মেধার মূল্যায়ন হবে। এমন একটি বাংলাদেশ, যেখানে একদম প্রান্তিক এলাকার একজন শিক্ষার্থীর প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করবে।

​বর্তমান সরকারের জনসমর্থন ও অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা এমন একটি সরকারের প্রতিনিধিত্ব করছি, যার শক্তির একমাত্র উৎস জনগণ। জনগণের বিপুল ম্যান্ডেট ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকা এই সরকারের মাধ্যমে আমরা দেশনেত্রীর হাতে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার করব এবং এর মধ্য দিয়ে গণমানুষের শিক্ষাক্ষেত্রে ক্ষমতায়ন সুনিশ্চিত করব, ইনশাআল্লাহ।

মাহ্দী আমিন উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যেখানে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা থাকবে। তিনি বলেন, জিয়াউর রহমান এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে হয়তো উন্নত রাস্তাঘাট, প্রযুক্তি বা পরিবহন ব্যবস্থা না-ও থাকতে পারে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক সেই কাজটিই নিশ্চিত করেছে। দেশের যেসব দুর্গম এলাকায় আজও আধুনিক প্রযুক্তি বা ভালো যোগাযোগ ব্যবস্থা পৌঁছায়নি, সেখানেও এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

সম্মিলনে আরো বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত ২৩শ’- এর বেশি কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহ্দী আমিন

    মেধা-যোগ্যতায় মূল্যায়ন হবে শিক্ষার্থীদের, ফলাফল বাড়ানোর কৃত্রিমতা নয়: মিরপুরে প্রতিমন্ত্রী আমিনুল হক

    সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব এবং আইজিপি

    বিএনপির উদ্যোগে দক্ষিণখানের চালাবনে ডেংগু নির্মূলে রাস্তা সমূহ পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ অর্জনে মার্শাল আর্টের চর্চা গুরুত্বপূর্ণ:মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি

    ফরিদগঞ্জে মাদকসহ ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ

    শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

    লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন

    ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের

    উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

    লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

    দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাবেক এমপির পিএস নিহত এবং তিনজন আহত

    নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত।

    ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা এক বিএনপি নেতাকে বহিস্কার

    ফোনের গ্যালারিতে বিদেশি পিস্তলের ছবি, কচুয়া থেকে সেই অস্ত্রসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করলো চাঁদপুর মডেল থানা পুলিশ

    তুরাগ থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার

    তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক 

    ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

    ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ


    • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০২
      সূর্যোদয়ভোর ৭:২২
      যোহরদুপুর ১২:৪৬
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।