আজ | | | |

শিরোনাম :

সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব এবং আইজিপি শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক  ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

মেধা-যোগ্যতায় মূল্যায়ন হবে শিক্ষার্থীদের, ফলাফল বাড়ানোর কৃত্রিমতা নয়: প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশ: 28 November, 2026 1:13 pm

শিক্ষাব্যবস্থাকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করে নতুন ধারায় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে; কৃত্রিমভাবে ফলাফল বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

শিক্ষার সঙ্গে খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড যুক্ত করে একটি নতুন শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সঠিক ইতিহাস, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক বলেন, ‘শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষাব্যবস্থায় প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। তবে বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নে গুরুত্ব দিচ্ছে। কোনো কৃত্রিম ফলাফল তৈরি না করে শিক্ষার্থীদের অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে।

মিরপুর সায়েন্স কলেজের শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, কলেজটি শিক্ষা ও ফলাফলের ক্ষেত্রে যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমিনুল হক বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম নানা সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বার রহমান প্রিন্স, মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. শিপন আলী, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোকছেদুর রহমান আবির, টেকনিক পাবলিকেশনসের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন রেজা, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. শেখ ফরিদ এবং মিরপুর সায়েন্স কলেজের উপাধ্যক্ষ মো. মঞ্জুদার রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে মিরপুর সায়েন্স কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এ সময় কলেজের উপদেষ্টা, শিক্ষক, অভিভাবক, নবীন ও কৃতী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মেধা-যোগ্যতায় মূল্যায়ন হবে শিক্ষার্থীদের, ফলাফল বাড়ানোর কৃত্রিমতা নয়: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব এবং আইজিপি

    বিএনপির উদ্যোগে দক্ষিণখানের চালাবনে ডেংগু নির্মূলে রাস্তা সমূহ পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ অর্জনে মার্শাল আর্টের চর্চা গুরুত্বপূর্ণ:মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি

    ফরিদগঞ্জে মাদকসহ ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ

    শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

    লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন

    ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের

    উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

    লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

    দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাবেক এমপির পিএস নিহত এবং তিনজন আহত

    নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত।

    ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা এক বিএনপি নেতাকে বহিস্কার

    ফোনের গ্যালারিতে বিদেশি পিস্তলের ছবি, কচুয়া থেকে সেই অস্ত্রসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করলো চাঁদপুর মডেল থানা পুলিশ

    তুরাগ থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার

    তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক 

    ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

    ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

    ৩.৯৪৯ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া


    • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০২
      সূর্যোদয়ভোর ৭:২২
      যোহরদুপুর ১২:৪৬
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।