আজ | | | |

শিরোনাম :

বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন? রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য? ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সময় টিভির সাংবাদিক আসিফ

প্রকাশ: 4 September, 2025 4:13 pm

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াস শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করেন। এদিকে, সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম। বিচারক এজলাসে ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে গুরুতর আহত হন সিয়াম। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল দুপুরে। লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়। এই সংবাদ সংগ্রহ করতে আদালতে যান কয়েকজন সাংবাদিক। বেলা ২টা ৫৫ মিনিটের দিকে সাংবাদিক পান্নাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের ৮ম তলায় ৩০নং এজলাসে তোলা হয়। এক সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার কাছে জানতে চান, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে কিনা? এ সময় এজলাসের বেঞ্চে বসে থাকা অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি আসামির সঙ্গে কথা বলার কারণ জিজ্ঞাসা করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় সাংবাদিককে এজলাস থেকে বের হয়ে যেতে বলেন অ্যাডভোকেট মহিউদ্দিন। ওই সাংবাদিক তার কাছে জানতে চান, আপনি কোর্ট ইন্সপেক্টর কিনা যে আমাকে বেরিয়ে যেতে বলছেন। বিচারক বললে আমি বেরিয়ে যাব। এরই মধ্যে বিচারক এজলাসে ওঠেন। মামলার শুনানি শুরু হয়। এ সময় একটু দূরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক সিয়াম এসে ওই আইনজীবীকে বলেন, উনি বহিরাগত না, একজন সাংবাদিক। এ কথা বলার সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠেই তার কানের ওপর ঘুষি মারেন।

এ সময় সিয়াম তার হাতে থাকা সময় টিভির মাইক্রোফোন উঠিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তখন আইনজীবী তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই তার কয়েকজন সহযোগী তাকে ঘিরে মারধর শুরু করে। আদালত কক্ষে এ পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে খাস কামড়ায় চলে যান বিচারক। এ সময় প্রসিকিউশনের পক্ষে থাকা কাইয়ুম হোসেন নয়ন ওই সাংবাদিককে উদ্ধার করে তাকে সাক্ষীর কাঠগড়ার কাছে নিয়ে যান। এ বিষয়ে সাংবাদিক সিয়াম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে আনা হয়। জামিন শুনানি শুরুর আগে বিচারক আদালত কক্ষ থেকে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এসময় আইনজীবীরা পত্রিকার একজন সাংবাদিককেও বেরিয়ে যেতে বলেন। আমি এই ঘটনার প্রতিবাদ করলে আইনজীবী মহিউদ্দিনসহ কয়েকজন আমার উপরে হামলা করে।

আইন/আদালত মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

    পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

    দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

    লালমনিরহাটে ট্রাকচাপায় ৪জনের মৃত্যু; আহত ৬

    ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি তুহিন মাহমুদ (৩৯) কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার

    জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত অবস্থায় থানা হতে লুট‘কৃত ০১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে: অস্কার জয়ী অভিনেত্রী গ্রেফতার হান্না আইনবেন্ডার

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর বিপুলসংখ্যক নেতাকর্মী সহ জাসদ প্রধান কার্যালয় থেকেসাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

    জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন

    ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার

    তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন

    উত্তরা থেকে আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন গাজী আটক

    শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন?

    রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য?

    মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সহ কেন্দ্রীয় নেতা সপুর শোকবার্তা

    আজ দুপুরে আবারো গুলশান ও বাড্ডা এলাকায় পৃথক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা!

    ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

    শাহজালালে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ একজন মহিলা এবং আরও দুই জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেতুবন্ধনে টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্য সরকারের: ইউজিসি সদস্য ড. মামুন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু:মোট প্রাণহানি ২০৯ জনে দাঁড়াল

    গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

    মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে — কক্সবাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু


    • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৫
      সূর্যোদয়ভোর ৬:৫০
      যোহরদুপুর ১২:৪৮
      আছরবিকাল ৪:১৩
      মাগরিবসন্ধ্যা ৬:৪৭
      এশা রাত ৮:০২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।