
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) ভর্তি হয়েছেন।
জানা গেছে, গত ৯ জুলাই নিজ বাসভবনে অবস্থানকালে তিনি হঠাৎ তীব্র বুকের ব্যথা অনুভব করেন। পরে রাতেই তাকে বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১০ জুলাই) দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা আনা হয়। পরে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অধ্যাপক ডা. এন. এ. এম. মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তারা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫২ |
| সূর্যোদয় | ভোর ৬:১৮ |
| যোহর | দুপুর ১:০৪ |
| আছর | বিকাল ৪:২৩ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ |
| এশা | রাত ৯:১৬ |