আজ | | | |

শিরোনাম :

পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী

আজ রোববার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: 15 November, 2026 3:17 pm

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

আজ রোববার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা কখনো সফল হবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দণ্ড বহাল থাকবে এবং কার্যকর করা হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর , মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি,ঢাকা মহানগর দক্ষিণ এর প্রশাসক ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুস সালাম , সদস্য সচিব তানবীর আহম্মেদ , মহানগর উত্তরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন , সাবেক সদস্য সচিব মোস্তফা জামান , সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক , কফিল উদ্দিন আক্তার হোসেন প্রমুখ সহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১ নভেম্বর 202৬ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে (মিল্টন) কে আহ্বায়ক ও ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।

গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওই দিন দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আমিনুল হক ওই কমিটির আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিব ছিলেন।

 

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী

    সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে

    দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন গতি: প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    টাঙ্গাইলের সখিপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন

    মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    সখিপুরে ৬ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ ‎মুক্তিযুদ্ধ মন্ত্রীর ক্ষোভ

    মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

    সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে তরুণদের প্রস্তুত করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর; রাঙ্গামাটিতে বিশেষ ক্রীড়াবিদদের বিভাগীয় আসরের পর্দা উঠল

    কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    উত্তরার এসএস আরবির ফুট ওভারব্রিজ এর নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক , অন্যজন গুরুতর আহত

    উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

    কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

    উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

    উত্তরা পূর্ব থানার অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩

    ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেফতার

    শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ

    চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ

    যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

    তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    (এক) টি বিদেশী রিভলবার সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিতদের অগ্রণী ব্যাংক থেকে অবাঞ্ছিত ঘোষণা


    • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৫
      সূর্যোদয়ভোর ৭:১৩
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১৩
      এশা রাত ৭:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।