
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে উল্টো চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন তিন সংবাদকর্মী ও তাঁদের এক সহযোগী। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁদের সখিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক ব্যক্তিরা হলেন, দৈনিক মানবকণ্ঠের সখিপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), ‘সখিপুর বার্তা’ ফেসবুক পেজের অ্যাডমিন শেখ মনির (৪০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (২৮) এবং তাঁর সহযোগী তানিম (২২)।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে মাদক সেবনের সময় আটক করেন বলে দাবি করা হয়েছে। এ সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করছিলেন।
তবে একপর্যায়ে পরিস্থিতি পাল্টে যায়। স্থানীয় লোকজনের একাংশ মাদকসেবীদের পক্ষ নিয়ে সংবাদকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের সময় কী ঘটেছিল, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগের সত্যতাও যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৪ |
| সূর্যোদয় | ভোর ৭:১২ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ |
| এশা | রাত ৭:৩১ |