আজ | | | |

শিরোনাম :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

প্রকাশ: 15 November, 2026 4:45 pm

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি টুঙ্গিপাড়া থানায় কর্মরত রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, টুঙ্গিপাড়া সরকারি কলেজ সড়ক এলাকায় বিএনপি নেতা রাকিবের ফার্নিচারের দোকানে আগুন দেওয়ার সময় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
পরে গুরুতর আহত অবস্থায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন এসআই মোসলেম আলী।

মামলার বিবরণে বলা হয়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের সড়ক অবরোধ করেন এবং পুলিশের সরকারি গাড়ির পথরোধ করে ঘিরে ফেলেন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলা হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার অনুরোধ জানায়। তবে তারা অনুরোধ উপেক্ষা করে ভাঙচুর অব্যাহত রাখেন। একপর্যায়ে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এদিকে গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) তাদের লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন তারা।

অপরাধ ঢাকা প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

    ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলএআরএমএস (LARMS) সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন

    প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে বাইসাইকেল শোভাযাত্রা

    পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী

    সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে

    দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন গতি: প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    টাঙ্গাইলের সখিপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন

    মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    সখিপুরে ৬ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ ‎মুক্তিযুদ্ধ মন্ত্রীর ক্ষোভ

    মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

    সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে তরুণদের প্রস্তুত করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর; রাঙ্গামাটিতে বিশেষ ক্রীড়াবিদদের বিভাগীয় আসরের পর্দা উঠল

    কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    উত্তরার এসএস আরবির ফুট ওভারব্রিজ এর নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক , অন্যজন গুরুতর আহত

    উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

    কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

    উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

    উত্তরা পূর্ব থানার অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩

    ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেফতার

    শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ

    চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ

    যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

    তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন


    • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৫
      সূর্যোদয়ভোর ৭:১৩
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১৩
      এশা রাত ৭:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।