আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২৭

আসন্ন জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করার বিষয়ে কমিশন নীতিগতভাবে একমত হয়েছে।
ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা করেছেন, তবে যারা অনলাইনে আবেদন করেননি তাদের আর সে প্রক্রিয়ায় যেতে হবে না। সাংবাদিকেরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় নির্বাচন কমিশন। তবে ওই প্রক্রিয়াটি ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ উল্লেখ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতেই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর পথে হাঁটে নির্বাচন কমিশন।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |