
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ভেনিসের মেস্রে তে বায়তুল মা, মুর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত প্রায় ৭ শতাধিক প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের রোজাদার ও মুসুল্লি । সে সময় মসজিদের ইমাম হাফেজ আব্দুল আজিজ দোয়া পরিচালনা করেন। দোয়ায় সমস্ত কবরবাসী ও মুসলিম জাহানের জন্য দোয়া করা হয়। সে সময় উপস্থিত ছিলেন , বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি আবুল কালাম আজাদ , সাধারন সম্পাদক আজাদ খান , সহ সংগঠনে সাবেক নেতৃবৃন্দের মধ্যে নজরুল ইসলাম , শাহাদাৎ হোসেন প্রমূখ সহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০০ |
| সূর্যোদয় | ভোর ৬:২৪ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১০ |