আজ রবিবার | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৩৩

শিরোনাম :

নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, মুঠোফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে নেওয়া হলো থানায়

প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডা ও ভিডিও করার জেরে মুঠোফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে আটক করা হয়। এ সময় পুলিশ ওই দুজনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। আজ বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

পরে বিকেল চারটার দিকে মুচলেকা নিয়ে ওই দুই সাংবাদিককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন স্থানীয় দৈনিক আমার শহরের দেবীদ্বার প্রতিনিধি আবদুল আলীম ও দৈনিক মানবজমিন পত্রিকার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার। তাঁরা অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের খারাপ আচরণের ভিডিও করায় তাঁদের হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়। থানায় গিয়ে তিনি জোর করে মুঠোফোন নিয়ে ছবি ও ভিডিও মুছে দেন। পরে তাঁদের কাছ থেকে জোর করে মুচলেকা নেওয়া হয়।

তবে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের ভাষ্য, পুরো ঘটনাটি হয়েছে ভুল–বুঝাবুঝির কারণে। হাতকড়া পরানোর আগপর্যন্ত জানতেন না ওই দুজন সংবাদকর্মী। পরে দুই পক্ষ বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

বুধবার রাতে সাংবাদিক আবদুল আলিম বলেন, ‘আমার খালাতো বোনের পরিবারের একটি নামজারির শুনানির দিন ছিল আজ। বেলা ১১টার দিকে আমি ও সাংবাদিক রাসেল সরকার ভূমি অফিসে যাই। বেলা ২টা বাজার ২০ মিনিট আগে আমরা এসি ল্যান্ডকে (ফয়সাল আল নূর) জিজ্ঞেস করি, আজ শুনানি হবে কি না। এ সময় এসি ল্যান্ড উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। আমি পকেট থেকে মোবাইল ফোন বের করে তার খারাপ আচরণের ভিডিও ধারণের সময় তিনি টের পান। এ সময় আমার কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে আমি বাধা দিই। ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের দুজনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যেতে পুলিশকে আদেশ দেন।’

আব্দুল আলিম আরও বলেন, ‘পুলিশ আমাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। এ সময় আমরা একাধিকবার বলেছি, আমরা সংবাদকর্মী। কেন আমাদের হাতকড়া পরাচ্ছেন? তখন পুলিশ সদস্যরা বলেছেন, “ম্যাজিস্ট্রেটের আদেশ, আমাদের কিছুই করার নেই।’”

আব্দুল আলিম অভিযোগ করেন, ‘থানায় নেওয়ার পর আমার কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে মোবাইলের লক খুলে গ্যালারির সব ছবি ও ভিডিও ডিলিট করে দেন এসি ল্যান্ড। পরে আমরা এ নিয়ে বাড়াবাড়ি করব না মর্মে জোর করে আমাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।’

এসব অভিযোগ অস্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর বলেন, ‘ঘটনার সময় আমি একটি শুনানি করছিলাম। এমন সময় তাঁরা আমার কার্যালয়ে প্রবেশ করেন। আমি বলেছি, শুনানি শেষে আপনাদের ডাকা হবে। কিন্তু তাঁরা বলেন, “আমাদেরটা এখনই শেষ করতে হবে।” একপর্যায়ে দেখি, তাঁরা কোনো অনুমতি ছাড়াই ভিডিও শুরু করেছেন। আমি চরমভাবে বিব্রত হয়ে পড়ি। বাধ্য হয়ে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ এসে তাদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে হাতকড়া পরায়। হাতকড়া পরানোর আগপর্যন্ত তাঁরা বলেননি, নিজেরা সংবাদকর্মী। যখন বিষয়টি জেনেছি, সঙ্গে সঙ্গে পুলিশকে বলে তাঁদের হাতকড়া খুলে দিয়েছি।’

ফয়সাল আল নূর আরও বলেন, ‘সমাধান হয়ে যাওয়া ঘটনাটি ছড়িয়ে দিয়ে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে। আমি কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার করিনি।’

সাংবাদিকদের তীব্র নিন্দা

এদিকে বুধবার সন্ধ্যায় ওই দুই সাংবাদিকের হাতে হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকেরা তীব্র নিন্দা জানিয়েছেন। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক) বলেন, ‘সাংবাদিকেরা সমাজের বিবেক। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কাজ করতে গিয়ে সাংবাদিকেরা ভুল করলে যে কেউ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু দুজন সাংবাদিকের হাতে হাতকড়া পরিয়ে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা এর উপযুক্ত বিচার প্রার্থনা করছি। অবিলম্বে এই এসি ল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।’

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। বুধবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরেও এসেছে। তবে আমি এখনো পুরো ঘটনাটি ভালোভাবে জানিনি। এরপরও বলব, এমন ঘটনা দুঃখজনক। সাংবাদিকেরা আমাদের দর্পণ, আমরা সাংবাদিকদের প্রতি আন্তরিক। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’সূত্র : প্রথম আলো

কুমিল্লা মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

    মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আব্দুস সালাম আজাদ এমপি,কামরুজ্জামান রতন এমপি এবং মীর সরফত আলী সপুর শোকবার্তা

    নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই:রাঙামাটিতে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

    খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে- আসাদুল হাবিব দুলু এমপি

    প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    অপরাধীদের ক্রাইম জোন: টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক বুলবুল

    সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    ৫০ নং ওয়ার্ড আজমপুর এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শনে ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন : কাজের ধীর গতিতে অসন্তোষ

    পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

    হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক উত্তরায় : “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

    সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

    সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সড়ে দাড়িয়েছেন আঞ্জুমান আরা লিমা

    হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান

    বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় জিয়াউর রহমানের খননকৃত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

    সরকার ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প গ্রহণ করেছে

    কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

    ডিএসসিসি ও নারায়ণগঞ্জের শামীমবাগ ও কুতুবপুর সীমান্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ

    স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

    অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন


    • রবিবার, ১৭ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫২
      সূর্যোদয়ভোর ৬:১৬
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৩৪
      এশা রাত ৮:৫৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।