আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:০৭

লালমনিরহাট প্রতিনিধি:: শ্রমিকের অধিকার,কর্মস্থলে সহযোগিতা,শুদ্ধাচার,ডিজিটাল বাংলাদেশ,কর্মক্ষেত্রে দূর্ঘটনার কারণ,সুষম খাদ্য,উৎপাদনশীলতা,মাদক ব্যবহার রোধ,শ্রম আইন সহ নানা বিষয়ে শ্রমিকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
লালমনিরহাট শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ অংশ নেয়।
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস প্রধান ও মেডিকেল অফিসার ডাঃ আফরোজা খাতুন।এ সময় তিনি বলেন,বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা শ্রমকল্যাণ কেন্দ্রের মাধ্যমে তা বাস্তবায়ন করে যাচ্ছি। এখানে শ্রমিকদের ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা,আইনি সহায়তা সহ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে থাকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমকল্যাণ কেন্দ্রের সংগঠক আতিকুর রহমান,ফার্মাসিস্ট আনোয়ার পারভেজ,পরিদর্শিকা হুরে রোকাইয়া সরকার।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |