আজ শনিবার | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২২

ঢাকা: গুমের অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধগুলো ট্রাইব্যুনাল আইনে আগেই সংবিধিবদ্ধ ছিল; তাই আলাদা অধ্যাদেশ অপ্রয়োজনীয়।
তিনি বলেন, ‘গুমের মামলাগুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতাতেই বিচার করা সম্ভব।’
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল; অতিরিক্ত আইন (অধ্যাদেশ) বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না।, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস)
শনিবার, ২৩ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৯ |
| সূর্যোদয় | ভোর ৬:১৩ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩৭ |
| এশা | রাত ৯:০২ |