আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা

প্রকাশ: 15 July, 2026 8:13 am

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি:জুলাই বিপ্লবের সময় লড়াইয়ের সম্মুখভাগে নারীদের উপস্থিতি ছিল অগ্রগণ্য।সেই বিপ্লবী নেত্রীদের অনেকেই পরবর্তীতে হারিয়ে গিয়েছিলেন । পর্দার আড়ালে চলে যাওয়া সেই বিপ্লবী নারীদের উপস্থিতিতে নারী শক্তির “নারী সমাবেশ” পরিণত হয় জুলাইয়ের বিপ্লব নারীদের মিলনমেলায়।

গতকাল ১৪ জুলাই (২০২৬) মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারী সমাবেশের আয়োজন করেছিল এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি।

জুলাইয়ে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ ছুড়ে মাঠে নামা সাহসী নারী শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, অভিনয়শিল্পী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে জুলাইয়ের না-বলা গল্পগুলো শুনতে এনসিপির অঙ্গসংগঠন জাতীয় নারীশক্তির উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘জুলাই নারী সমাবেশ–২০২৬’।

সারাদেশে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের খোঁজে খোঁজে বের নারী শক্তির নারী সমাবেশে হাজির করিয়েছেন নারীশক্তির নেতৃবৃন্দ ।

নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনের সভাপতিত্বে এবং জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ সহসভাপতি রাফিয়া রেহনুমা হৃদির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

সমাবেশে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন
এনসিপির মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, নারী শক্তির সদস্য সচিব ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ডাক্তার মাহমুদা মিতু,ডাকসুর সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া,এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, মানবাধিকারকর্মী ও আইনজীবী এডভোকেট সোমাইয়াদ শাহরিয়া ফিদা,স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী নুসরাত জাহান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী নাফসিন মেহেনাজ আজিরিন প্রমুখ ।

সেই সমাবেশে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের আলোচিত নারীদের অনেকে নিজেদের হতাশা ও অপ্রাপ্তির কথা বললেন।ভাইরাল হওয়া সেই ছবিগুলো নিজেই ঘটনার ব্যাখ্যা দেয়।অন্তত কেউ ছবিগুলো দেখে এর পেছনের গল্প ধরে বুঝতে পারেন।

জুলাই বিপ্লবের সময় ৩১ জুলাই দুপুরে “মার্চ ফর জাস্টিস” এ ঢাকায় আন্দোলনকারীরা হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। কিন্তু নির্বিচারে গ্রেপ্তারের কারণে সবাই বাড়ি থেকে বের হতে সাহস পায়নি। তবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পাঁচজন শিক্ষার্থী তা করার সাহস করেন। তারা হলেন নূর, ইফাজ, বিধান, নুসরাত ও উমাইদা।পুলিশ ছেলেদের আটক করতে শুরু করে।

পুলিশ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র নুর কে আটকের চেষ্টা করলে নূরের ঠিক পাশে থাকা নুসরাত নূরের হাত শক্ত করে ধরে রেখে পুলিশকে আটকানোর চেষ্টা করেন। নূরকে নিয়ে পুলিশ প্রিজন ভ্যানের দিকে এগিয়ে গেল।
পুলিশ অবশেষে নূরকে ভ্যানে তুলে নেয়। এর ভিতরে আরও তিনজনকে দেখতে পান নুসরাত ।পুলিশের ভ‍্যানের সামনে নুসরাত একা দাঁড়িয়ে সেটি হাত দিয়ে আটকানোর চেষ্টা করে।সেই মুহুর্তে নুসরাত চিৎকার করছিল: “চালান! আমার ওপর দিয়ে চালান।” তার কাঁধে একটি ব্যাগ, চোখে চশমা, নুসরাতের ছবি “প্রতিরোধের প্রতীক” হিসেবে দ্রুত সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আলোচিত সেই নুসরাত গতকাল নারী সমাবেশে অংশ নিয়ে
বলেন, “জুলাই বিপ্লবের সময় আমি স্টামফোর্ড ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজির ছাত্রী ছিলাম । আমি এখন আইন বিভাগের শিক্ষার্থী ।জুলাই বিপ্লব আমাকে সাহস দিয়েছে । আমি আইন পেশায় যুক্ত হয়ে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করতে আইন বিভাগে ভর্তি হয়েছি ।”

জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের একত্রিত করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন ইংরেজি বিভাগের ছাত্রী নাফসিন মেহেনাজ আজিরিন শিক্ষার্থী।তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে পরীক্ষামন্ত্রী বলে কটাক্ষ করেন ।

চট্টগ্রামের মেয়ে মানবাধিকারকর্মী ও আইনজীবী এডভোকেট সোমাইয়াদ শাহরিয়া ফিদা জুলাই বিপ্লবের সময় রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন । তিনি সেই বিপ্লবী চরিত্র এখনো ধরে রেখেছেন ।গতকাল নারী সমাবেশের বক্তৃতায় তিনি বিএনপির চাঁদাবাজি ও সাইবার বুলিংয়ের তীব্র সমালোচনা করেছেন । তিনি আইনশৃঙ্খলার অবনতির কারণে নারীদের নিরাপত্তাহীনতা এবং মানসিক ভয়ের কথা জানান ।

সমাবেশে বক্তারা আরো বলেন, “জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে দেয়ালে পিঠ ঠেকে গেলে অধিকার ছিনিয়ে আনতে হয়। আর সেই জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র, গৃহিণী, চাকুরিজীবী থেকে শুরু করে মায়েরা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, এই সমাবেশ যেন সেই চেনা মুখগুলোকে আবার এক সুতোয় বেঁধেছে।এই সমাবেশ আসলে শুধু একটি জমায়েত নয়, এটি এক বুক সাহস আর প্রতিরোধের এক মহাকাব্যিক উদযাপন।

জুলাই বিপ্লবের প্রেরণা ও সাহস জোগানো গান “মুক্তির মন্দির সোপানে তলে” গানটি দিয়ে সমাবেশ শেষ হয় রাতে।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা

    জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি

    প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

    বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

    ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

    সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

    মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে:ডা. জুবাইদা রহমান

    মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

    প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান

    চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ

    শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল

    চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন

    যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নানা নাটকীয়তা, স্বপ্নভঙ্গের অবসান ঘটিয়ে ৪৮ দলের বিশ্বকাপ এখন রূপ নিয়েছে ৮ দলের লড়াইয়ে।

    দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ

    বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে স্বৈরাচার এর দোসর শান্তি সমাবেশ এর নেতৃত্ব প্রদানকারী ডা এস এম মনিরুজ্জামান কে অবাঞ্চিত ঘোষণা

    ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের “মা”

    প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে-বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী


    • বুধবার, ১৫ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৫
      সূর্যোদয়ভোর ৬:২০
      যোহরদুপুর ১:০৪
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:৪৮
      এশা রাত ৯:১৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।