আজ | | | |

শিরোনাম :

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. এমদাদুল হক চৌধুরী বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ‘ভিওডি বাংলা’

প্রকাশ: 25 August, 2026 5:28 pm

বিশেষ প্রতিনিধি::- তথ্যপ্রযুক্তির তীব্র জোয়ার এবং দর্শকদের রুচি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে গণমাধ্যমের প্রথাগত রূপ। স্যাটেলাইট আর ক্যাবল (ডিশ) লাইনের চেনা গণ্ডি পেরিয়ে বাংলাদেশে এবার এক আধুনিক বিপ্লব ঘটতে যাচ্ছে সম্প্রচার শিল্পে।

দেশের ইতিহাসে প্রথম ‘হাইব্রিড টেলিভিশন চ্যানেল’ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের তথ্য অধিদপ্তর (পিআইডি) কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল মিডিয়া নেটওয়ার্ক ভিওডি বাংলা (VOD Bangla)।

‘পথ দেখে, পথ দেখায়’— এই সাহসী স্লোগান লালন করে সংবাদ, বিনোদন ও তথ্যচিত্রের দুনিয়ায় এক নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রতিষ্ঠিত গণমাধ্যমটি। ডিজিটাল স্টোরি-টেলিং এবং ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে সংবাদ ও বিনোদনকে সহজভাবে দর্শকদের মুঠোয় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।

এরই মধ্যে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পূর্ণাঙ্গ হাইব্রিড সম্প্রচার কার্যক্রমের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ঢাকার বাংলামোটরে ‘প্ল্যানার্স টাওয়ার’- এ অবস্থিত প্রধান কার্যালয় থেকে পূর্ণাঙ্গ হাইব্রিড সম্প্রচার কার্যক্রমের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ‘ভিওডি বাংলা’ হাইব্রিড টেলিভিশন ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

এসব বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তির গণমাধ্যমই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি।’

আমেরিকায় বিশ্বমানের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমের সেই প্রচলিত ধারণাও বদলে যাচ্ছে। এই বাস্তবতা সামনে রেখে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি গণমাধ্যমের স্বপ্ন দেখি, যেখানে প্রযুক্তি হবে গতি, সাংবাদিকতা হবে বিবেক এবং সত্য হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। সব প্রযুক্তি সমন্বিত করে একটি আধুনিক, দ্রুত ও দর্শককেন্দ্রিক মিডিয়া ইকোসিস্টেম গড়ে তোলা এখন সময়ের দাবি। আর এই অত্যাধুনিক প্রযুক্তির গণমাধ্যমের লক্ষ্য শুধু দ্রুত সংবাদ দেওয়া নয়; বরং সঠিক তথ্যের মাধ্যমে মানুষকে ক্ষমতায়িত করা, সমাজের অসংগতি তুলে ধরা, সম্ভাবনার গল্প বলা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা রাখা।’

ভিওডি বাংলা’র এই যুগান্তকারী যাত্রার পেছনে রয়েছে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্বের শ্রম, নিষ্ঠা, অভিনব সৃষ্টি ও দূরদর্শী নেতৃত্ব।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহফুজ কবির মুক্তা এই ‘হাইব্র্রিড টেলিভিশন’ নিয়ে অত্যন্ত আশাবাদী।

মাহফুজ কবির মুক্তা বলেন, ‘প্রযুক্তি কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ভিডিওসহ বহুমাত্রিক কনটেন্ট, ডকু-প্রোডাকশন এবং যুগোপযোগী বিনোদন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রথাগত টেলিভিশন যেখানে নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ, সেখানে দর্শকদের সম্পূর্ণ স্বাধীনতা দিতেই হাইব্রিড টেলিভিশন নিয়ে নতুন যাত্রা শুরু করছে ‘ভিওডি বাংলা’।

তিনি আরও বলেন, হাইব্রিড প্রযুক্তির আধুনিক সমীকরণ প্রথাগত টেলিভিশন চ্যানেলগুলো কেবল নির্দিষ্ট স্যাটেলাইট বা ক্যাবল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। কিন্তু ভিওডি বাংলা’র ‘হাইব্রিড’ মডেলটি প্রথাগত সম্প্রচারের সীমাবদ্ধতা চিরতরে ভেঙে দিবে। এটি একই সাথে স্যাটেলাইট, ডিশ লাইন, ওটিটি প্ল্যাটফর্ম, স্মার্ট টিভি অ্যাপ এবং মোবাইল ইন্টারনেটের সমন্বয়ে কাজ করবে। ফলে দর্শকেরা ঘরে বসে টেলিভিশনের পর্দায় যেমন এটি দেখতে পাবেন, তেমনি পথচলতি অবস্থায় যেকোনো স্মার্ট ডিভাইসে সরাসরি লাইভ ও অন-ডিমান্ড কনটেন্ট উপভোগ করতে পারবেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছে দেশের খবর মুহূর্তেই পৌঁছে দিতে এই হাইব্রিড প্রযুক্তি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।

মাহফুজ কবির মুক্তা বলেন, ‘গত দুই বছরে ভিওডি বাংলাকে হাইব্রিড টেলিভিশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ইন্সটল করার পাশাপাশি প্রশিক্ষিত জনবল নিয়োগ দেয়া হয়েছে।’

কেন হাইব্রিড টেলিভিশন :
দেশে যেসব টেলিভিশন সম্প্রচারে সক্রিয় রয়েছে, সেই চ্যানেলগুলো কেবল নির্দিষ্ট স্যাটেলাইট বা ক্যাবল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। কিন্তু ভিওডি বাংলা’র ‘হাইব্রিড’ মডেল প্রথাগত সম্প্রচারের সীমানা ভেঙে একযোগে স্যাটেলাইট, ডিশ লাইন, ওটিটি প্ল্যাটফর্ম, স্মার্ট টিভি অ্যাপ এবং মোবাইল ইন্টারনেটের সমন্বয়ে কাজ করবে। ফলে দর্শকেরা টেলিভিশনের পর্দায় যেমন এটি দেখতে পাবেন, তেমনি চলতিপথেও যেকোনো স্মার্ট ডিভাইসে সরাসরি লাইভ ও অন-ডিমান্ড কনটেন্ট (চাহিদা অনুযায়ী) উপভোগ করতে পারবেন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছে দেশের খবরাখবর মুহূর্তেই পৌঁছে দিতে হাইব্রিড প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।

ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে অত্যন্ত সফলভাবে দুই বছরেরও বেশি সময় পার করে ৩য় বর্ষে পদার্পণ করেছে ভিওডি বাংলা। দর্শকদের বৈচিত্র্যময় চাহিদার কথা মাথায় রেখে পুরো নেটওয়ার্ককে কয়েকটি বিশেষায়িত ডিজিটাল সাব-চ্যানেল ও সামাজিক কমিউনিটিতে সাজানো হয়েছে। সেগুলো হচ্ছে-

ভিওডি নিউজ (VOD News): ২৪ ঘণ্টা ব্রেকিং নিউজ এবং গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচার হবে।

* ভিওডি স্পোর্টস (VOD Sports): জাতীয় ও আন্তর্জাতিক খেলার লাইভ আপডেট ও বিশ্লেষণ সম্প্রচার হবে।

* ভিওডি এন্টারটেইনমেন্ট (VOD Entertainment): মানসম্মত নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, লাইফস্টাইলসহ সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান দেখা যাবে।

* ভিওডি ওয়ার্ল্ড (VOD World): বৈশ্বিক রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ মিলবে এখানে।

ই-পেপার ও টেক্সটের নতুন সংস্করণ:
টেলিভিশন ও ডিজিটাল মাল্টিমিডিয়া প্রোডাকশনের পাশাপাশি ‘ভিওডি বাংলা’ প্রিন্ট ও টেক্সট, অনলাইন নিউজ বা ওয়েব পোর্টাল মিডিয়াতেও দ্রুতই তাদের শক্ত অবস্থান গড়ে তুলছে। এর অংশ হিসেবে শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘ভিওডি বাংলা’র আধুনিক অফিসিয়াল ই-পেপার (e-Paper) সংস্করণ, যার মাধ্যমে প্রতিদিনের ছাপা পত্রিকার আবহে নতুন সংস্করণটি সরাসরি অনলাইনে স্ক্রল করে পড়তে পারবেন।

প্রযুক্তিবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, ‘ভিওডি বাংলা’র এই হাইব্রিড মডেল বাংলাদেশের সম্প্রচার শিল্পে এক নতুন মাইলফলক। এটি কেবল তথ্য পাওয়ার মাধ্যম নয়, বরং ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তির কারণে দর্শকেরাও সরাসরি এই মাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারবেন।

এই হাইব্রিড প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ বিশ্বমানের সম্প্রচার যুগে প্রবেশ করতে যাচ্ছে— এখন এমন ইতিহাস সৃষ্টির আনুষ্ঠানিক অপেক্ষা মাত্র।

মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন।

    চাকুরীর সুযোগ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে তিনটি বিশেষ কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন

    জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

    পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে

    মন্ত্রী সাচিং প্রু টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণ করেন

    ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মো. এমদাদুল হক চৌধুরীর জীবনবৃত্তান্ত

    ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. এমদাদুল হক চৌধুরী

    নার্সিং সেক্টরে ফ্যাসিবাদদের প্রশ্রয় দাতা ন্যাবের অঘোষিত সভানেত্রী বিলকিস জাহান

    উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তার চেয়ে আবেদন

    বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

    চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি

    নিকুঞ্জে জনস্বার্থের তোয়াক্কা না করে গভীর রাতে দোকান পরিচালনা, গ্রেফতার ১

    মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা


    • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৮
      সূর্যোদয়ভোর ৬:৫৩
      যোহরদুপুর ১২:৪৫
      আছরবিকাল ৪:০৭
      মাগরিবসন্ধ্যা ৬:৩৭
      এশা রাত ৭:৫২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।