
চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৬:যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর, ২০২৬) চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক-এ এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা অনুষ্ঠানস্থলে আয়োজিত বিভিন্ন পরিবেশনা ও প্রদর্শনী অত্যন্ত আন্তরিকতার সাথে উপভোগ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৭ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |