আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ-পলাতক সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এবং যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যটি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন।
তবে মুজিবুল হকের ভাতিজা তোফায়েল আহমেদ জানান, স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে একদল দুর্বৃত্ত মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এসময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার টেবিল, লেপ তোশক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এবং বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন জানান, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক মজিবুল হকের পাশের বাড়ির এক যুবক জানান, শনিবার আছরের নামাজের পর একদল যুবক মজিবুক হকের বাড়িতে প্রবেশ করে। এরপরই তাঁরা ভবনের নিচতলার চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পুনরায় তারা চিৎকার করতে করতে বের হয়ে যায়।
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |