আজ | | | |

শিরোনাম :

জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি, ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন: মাহ্দী আমিন সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী গতকাল পুলিশ শুধু ঢাকায় তল্লাশি করে ৪৭২ জনকে আটক করেছে,চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি : উত্তরায় রুহুল কবির রিজভী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: পরিদর্শনে হাসপাতালে এলজিআরডি মন্ত্রী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

হানিফের আস্তানা খ্যাত সেই রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টে প্রশাসনের হানা

প্রকাশ: 17 June, 2025 12:18 pm

নিজস্ব প্রতিবেদক ॥কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা মাঠের ভেতর কয়েকটি টিনশেড রুম ও দুয়েকটি রাইড দিয়ে নির্মাণ করা হয়েছে রোড হলিডে পার্ক এন্ড রিসোর্ট। যেখানে বিনোদনের নামে চলতো রঙ্গমহল। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন বেশকিছু সরকারি জমি দখল করে গড়ে তোলা হয় রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্ট। রিসোর্ট হয়ে ওঠে আওয়ামীলীগের আস্তানা।

গত কয়েকদিন ধরে এই রিসোর্টে দেহব্যবসার অভিযোগ ছিল। এছাড়াও আরো বেশকিছু অভিযোগ ছিল এই পার্ক এন্ড রিসোর্টের বিরুদ্ধে। এবিষয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টে অভিযান চালায়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাংলাদেশ হোটেল এন্ড রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় ২লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং লাইসেন্স ও নিবন্ধন না পাওয়া পর্যন্ত রিসোর্টটি বন্ধ রাখার নির্দেশনা দেয়।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টটি উদ্বোধন করা হয় ২০২১ সালের ৬ জানুয়ারি। তবে উদ্বোধনী অনুষ্ঠান ছাপিয়ে সেদিন দিনভর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শো-ডাউন চলে কুষ্টিয়ার বাইপাস সড়ক সংলগ্ন সবুজ মাঠে। বেসরকারি এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের তিন এমপি মাহবুবউল আলম হানিফ, সরোয়ার জাহান বাদশা ও সেলিম আফতাফ জর্জ। এছাড়া উপস্থিত ছিলেন তৎকালীন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, পরবর্তীতে তিনিও এমপি নির্বাচিত হন।

সম্প্রতি রোজ হলিডে পার্কের অবৈধ বাণিজ্য ও বিনোদনের আড়ালে দেহব্যবসার ঘটনা আলোচনায় আসার পর সেদিনের স্মৃতিচারণ করে এলাকাবাসী বলছেন, এখানে অপকর্ম হতে পারে আমরা সেদিনই ধারণা করেছিলাম। আওয়ামী লীগের বড় বড় নেতাদের আনার একটাই উদ্দেশ্য ছিল, এখানেই যাই ঘটুক মুখ বন্ধ রাখতে হবে। তাই দিনের পর দিন নানান অপকর্ম চোখের সামনে দেখেও চুপ থেকেছেন তারা। ছাত্র-জনতার বিজয়ের পূর্বে এই রিসোর্টে হানিফ, আতাসহ আওয়ামীলীগের ক্ষমতাধর নেতৃবৃন্দের আনাগোনা ছিল।

তবে ৫ আগস্ট সরকার পতনের পরই এলাকাবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ফ্যাসিস্টের এই দোসরের প্রতিষ্ঠানটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। ৭ আগস্ট সেখানে ভাঙচুরও করেন তারা। এরপরও টাকা আর ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির মালিক রোজ ম্যানেজ করেন চারপাশ। চলতে থাকে উন্মুক্ত দেহব্যবসা। দেহব্যবসার কাজে লাগানো লালঘরগুলোর সামনে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেওয়া হয়, জনসাধারণের প্রবেশ নিষেধ। অথচ পার্কে প্রবেশের জন্য সবার কাছ থেকে আদায় করা জনপ্রতি ৫০ টাকা।

এলাকাবাসীর অভিযোগ শুধু সেখানকার দেহব্যবসায় নয়, পার্কের জন্য ক্ষতির শিকার তাদের ফসলি মাঠ। জিকের ক্যানেল সরু করে ফেলায় মাঠের পানি নিষ্কাশনে ঘটছে বিলম্ব। আর তাতেই পানিতে ডুবে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘার জমির ফসল। এছাড়া মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাইপাস সড়কে আসার পথও আটকে দেওয়া হয়েছে রোজ হলিডে পার্কের সীমানায়। এতে ফসল আনতে তাদের পড়তে হচ্ছে চরম বিপাকে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে তাদের লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় তাদের এই জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার প্রতিবেদক দল পার্কটিতে সরেজমিনে পরিদর্শনের সময় দেখতে পায়, বেশ চতুরতার সঙ্গে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, এখানেই চলছে রমরমা দেহব্যবসা। পার্কে প্রবেশ করেই বামপাশে দেখা মেলে লাল রঙের চারটি ঘর। সেখানে কর্মকর্তাদের সঙ্গে হাত ধরাধরি করে প্রবেশ করছেন নারী-পুরুষ। কিছুক্ষণ চোখকান খুলে পার্কে ঘুরেই বোঝা যায়, পার্কের রাইডগুলোর কোনো ব্যবহার নেই। আর লাল রঙের ঘরগুলো ব্যবহৃত হচ্ছে দেহব্যবসার কাজে। বিষয়টি সন্দেহ হলে ডাকা হয় প্রতিষ্ঠানের ম্যানেজার সুমিকে।

সুমি প্রতিবেদককে জানান, রেস্টুরেন্টের লাল রঙের রুমগুলো ভাড়া পেতে গুনতে হবে নগদ ৪ হাজার টাকা। এছাড়া ভেতরের ভিআইপি রুমের ভাড়া ৬ থেকে ৮ হাজার টাকা। রুমে প্রবেশ করতে স্বামী-স্ত্রী হওয়া প্রয়োজন নেই, তবে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র। পরে সুমিকে সংবাদকর্মী পরিচয় দিয়ে রুমে আসলে কারা থাকছেন জানতে চাইলেই ঘটে বিপত্তি। ম্যানেজার সুমি একের পর এক ফোন দিতে থাকেন তার ঊর্ধ্বতনদের।

একপর্যায়ে একটি রুম খুলে বেরিয়ে আসেন দুই সন্তানের জননী এক নারী। দ্রুত তার কাছে গিয়ে দেখা যায় ভেতরে উলঙ্গ পুরুষ। জানতে চাইলে কোনো লুকোচুরি না করে ওই নারী জানান, পুরুষটি তার পরকীয়া প্রেমিক। চার হাজার টাকা দিয়ে রুমটি ভাড়া নিয়েছেন দুপুর ১২টার দিকে। কিছুক্ষণ পরেই তারা চলে যাবেন। হট্টগোলের শব্দ শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন আরও দুই তরুণ-তরুণী, তারা এসেছেন দুপুরেই। ঐ তরুণীর ইতিপূর্বে ৪ বার বিয়ে হয়েছে। তিনি প্রবাসী যুবকের সাথে ফরিদপুর থেকে প্রেম করতে এসে রুম বাড়া নিয়ে ঢুকেছিলেন। দুই সন্তানের জননী সবার হাতেপায়ে ধরে আকুতি জানান, ঘটনাটি গোপন রাখার জন্য। তারা নিয়মিতই পার্কের কাস্টমার হিসেবে আসেন বলে জানান।

ততক্ষণে পার্কের এজিএম সোনালী এসে প্রতিবেদকদের দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। সেখানকার তিন নম্বর রুমেও চলছিল অনৈতিক কাজ। তবে সেখানে প্রভাবশালী কেউ আছেন বলে রুম খোলা থেকে বিরত থাকেন তারা। একপর্যায়ে পার্কের কর্মকর্তা সংবাদকর্মীদের অনৈতিক সুবিধা দেওয়ার জন্য বারবার আড়ালে যাওয়ার আহ্বান জানাতে থাকেন। তারা বলতে থাকেন, কর্তৃপক্ষের চাওয়া মতোই প্রতিষ্ঠান পরিচালনা করছেন। বেতনভুক্ত কর্মচারীদের মালিকের কথার বাইরে যাওয়ার সুযোগ নেই।

খুলনা বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি, ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন: মাহ্দী আমিন

    সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

    গতকাল পুলিশ শুধু ঢাকায় তল্লাশি করে ৪৭২ জনকে আটক করেছে,চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি : উত্তরায় রুহুল কবির রিজভী

    বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

    আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: পরিদর্শনে হাসপাতালে এলজিআরডি মন্ত্রী

    নারীর প্রতি সহিংসতা রোধে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত।

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি

    সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

    জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট: অবশেষে প্রত্যাহার জিএমপি কমিশনারের স্টাফ অফিসার

    নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

    পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত

    চণ্ডাল ভোগ ফুটবল প্রিমিয়ার লীগ পঞ্চম আসরের শুভ উদ্বোধন : পাঁচ টিমের খেলা শুরু

    রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের খাগড়াছড়ি সদর থানার এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

    বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সখিপুরে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে শিশু সন্তান খু-ন! ঘাতক মাকে রশি দিয়ে বেঁধে আটক করে রেখেছেন প্রতিবেশীরা।

    কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

    পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ


    • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩২
      সূর্যোদয়ভোর ৬:৪৭
      যোহরদুপুর ১২:৫১
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৬:৫৪
      এশা রাত ৮:০৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।