আজ শুক্রবার | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২৪শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ১০:১১

মোহাম্মদপুর থানা বিএনপির অন্তর্গত ৩৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক এম এস আহমাদ আলী।
উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক এনায়েতুল হাফিজ, মিজানুর রহমান ইসহাক, মীর মোহাম্মদ কামাল হোসেন, আনোয়ার হোসেন মাসুদ, চৌধুরী বকশি, দেলোয়ার হোসেন মামুন, এছাড়াও ৩৩ নং ওয়ার্ড বিএনপি এবং এর আওতাধীন ইউনিটের সকল নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে।
পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন: মোহাম্মদপুর থানা বিএনপির ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ওসমান গনি সেন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম ও স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক রজ্জব আলী সুমন।
উক্ত আনন্দ ভ্রমণ ও ঈদ পুনর্মিলনীতে নেতাকর্মীদের মিলনমেলা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক অঙ্গনের বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেন অতিথিরা। দলীয় ঐক্য, সাংগঠনিক তৎপরতা এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে শক্তিশালী অংশগ্রহণের লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী বলে মত প্রকাশ করেন নেতৃবৃন্দ।
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ |
| সূর্যোদয় | ভোর ৭:১০ |
| যোহর | দুপুর ১:০৮ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৭ |
| এশা | রাত ৮:২২ |