আজ | | | |

শিরোনাম :

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

“আপনার কলিজা খুলে ফেলব”—ডিসি ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতা গফুর ভুঁইয়ার হুমকি

প্রকাশ: 12 August, 2025 3:18 pm

ডেস্কঃ-কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. শামসুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ বিষয়ে একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে, যা এই প্রতিবেদকের হাতে এসেছে। অডিওতে অপর প্রান্তে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমের কণ্ঠও শনাক্ত করেছেন প্রতিবেদক।

সূত্রমতে, চলতি বছরের ১৮ মে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন (শিশির) কে উক্ত ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজের সভাপতি হিসেবে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম‍্যানের কাছে সুপারিশ করেন জেলা প্রশাসক। পরে সুপারিশটি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট প্রেরণ করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। ঐদিনই সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া অডিও কলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নানান হুমকি ধামকি দেন। এছাড়াও, পরদিন স্বশরীরে কুমিল্লা শিক্ষা বোর্ডে গিয়ে মব তৈরি করে চেয়ারম্যানকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি এতদিন ধামাচাপা থাকলেও অডিও ফাঁসের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অডিও রেকর্ডটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো, অডিও রেকর্ডের শুরুতেই সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া উত্তেজিত কণ্ঠে বলেন, যে মিডিয়া সেলের দায়িত্বে ছিল, সে এখন নাই, এখন নাই সে।

অপর পাশ থেকে শিক্ষাবোর্ড চেয়ারম্যান শামসুল আলম বলেন, আমাকে সে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ে কাজ করে বলে পরিচয় দিয়েছিল।

পালটা জবাবে সাবেক এমপি গফুর ভূঁইয়া বলেন, সে পরিচয় দিক, তারপরেও একজন সাবেক সংসদ সদস্যকে আপনি এভাবে অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার কত বড় কলিজা হয়েছে আমি দেখব আপনাকে। আপনাকে কে এখানে বসাইছে আমি তার কলিজা খুলে ফেলব, আপনার কলিজাও আমি খুলে ফেলব। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাইয়ের ইয়ে দিয়েছেন আপনি। একটা চাকরি করে সে এখানে, টোকাই।

শিক্ষাবোর্ড চেয়ারম্যান শামসুল আলম প্রতি উত্তরে বলেন, উনি আমাকে বলেছেন উনি খালেদা জিয়ার প্রেস…

এসময় সাবেক এমপি গফুর ভূঁইয়া তাকে থামিয়ে বলতে শুরু করেন, আপনি আমাকে বলতেন যে এইরকম একটা তদবির আছে। ওখানে তো সে ঢুকতে পারবে না, তার ভাই ঢুকতে পারবে না। আপনি যে ভেজাল লাগাইছেন একজন ইয়ে করে, আপনি এটার দায়-দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস আপনার, আমি দেখে নিব। এখন যদি ফেরত না আনেন ওই কুত্তার বাচ্চাকে, বলেন, বাস্টার্ডকে বলেন, কিসের কো-অর্ডিনেটর তুমি? ডকুমেন্ট দেখাও। শুয়োরের বাচ্চাকে…। আপনাকে আমি বলছি, আপনি এটা সুন্দরভাবে করেন না হলে আপনার ক্ষতি হবে, আপনি অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নিব। আমি টোকাই না, আই এম নট কাউবয়। আই ওয়াজ আ ল মেকার, আই নো ল। কুত্তার বাচ্চা ডিসি। শুয়োরের বাচ্চা। আপনি এটা করেন, আমি বলে দিলাম।

এদিকে জানা যায়, ঘটনার পরপরই বোর্ড চেয়ারম‍্যনের বিশেষ অনুরোধে ড. মীর আবু সালেহ শামসুদ্দীন (শিশির) ওই প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে অব্যাহতি নেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে সাবেক এমপি গফুর ভূঁইয়ার কোনো কথা হয়নি। উনার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। হয়তো উনাকে গালিগালাজ করেছেন।

এই বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম বলেন, এ বিষয়ে আমি কোনো মতামত জানাতে ইচ্ছুক নই।

এ বিষয়ে জানতে চাইলে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, এই লোকটি প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজনকে ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা ও হুমকি দিয়ে থাকে। শুধু তা-ই নয়, উনি (আব্দুল গফুর ভূঁইয়া) এলাকায় আওয়ামী পুনর্বাসনেরও দায়িত্ব নিয়েছেন। ওনার এমন সব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দলের অভ‍্যন্তরে সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা। ছিটকে পড়ছে দীর্ঘদিনের ত‍্যাগী নেতা-কর্মীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে, সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া বলেন, এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

এক্সক্লুসিভ কুমিল্লা বাংলাদেশ রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা

    জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি

    প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

    বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

    ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

    সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

    মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে:ডা. জুবাইদা রহমান

    মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

    প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান

    চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ


    • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০০
      সূর্যোদয়ভোর ৬:২৪
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৬
      এশা রাত ৯:১০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।