আজ সোমবার | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৩৯

শিরোনাম :

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর রয়েছে টেকসই, বাস্তবসম্মত ও যুগান্তকারী কর্মপরিকল্পনা: মাহদী আমিন ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান ও চীনেও ভূমিকম্প অনুভূত বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট,তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট :রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে —–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর করতে বিভিন্ন মহল থেকে নানামুখী ষড়যন্ত্র চলছে । নির্বাচিত সরকারে এত অনীহা কেন জনগণ জানতে চায় ।

এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়ণ বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

কর্মীসভায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টা নির্বাচনের আওয়াজ শুনলেই অস্থির হয়ে পড়েন । তারা ফ্যাসিবাদের মন্ত্রীদের মতো নির্বাচিত না হয়েও নিজেদেরকে নির্বাচিত বলছেন, নির্বাচন ছাড়াই ৫ বছর ক্ষমতায় থাকার আশা করছেন, নির্বাচনের ডেটলাইন নিয়ে প্রধান উপদেষ্টার এক বক্তব্য ১ ঘণ্টায় ৪ বার সংশোধন করে গণ মাধ্যমে পাঠানো হয়, এসব জনগণকে হতাশ করছে এবং সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক করছে । একই সাথে সরকারকে কারা চালাচ্ছেন, বা সরকারের নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে ।

চতুর্দিকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে । দ্বন্দ্ব, সংঘাত, অন্তর্ঘাত সৃষ্টি করে বিশেষ পরিস্থিতির মাধমে নির্বাচন ভণ্ডুল করে অনির্বাচিতের শাসন দীর্ঘ করাই তাদের লক্ষ। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাস্ট্র হয়না বলে যারা ছবক দিচ্ছেন , তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তাদের ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জনগণ গুম খুনের শিকার হয়ে ১৫ বছর আওয়ামি ফ্যসিবাদের বিরুদ্ধে লড়াই এবং জুলাইয়ে ছাত্র গণ অভুত্থান করে নাই । শুধু নির্বাচনের জন্য ছাত্র তরুণেরা জীবন দেয় নাই বলে যারা চিৎকার করছেন, তাদের উদ্দেশ্যে বলি, অবাস্তব ও জনসম্পৃক্তহীন সংস্কারের নামে বিতর্ক সৃষ্ঠি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য প্রলম্বিত করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই । বিএনপি সংস্কার চায় এবং আওয়ামি ফ্যসিবাদের অগ্নিগর্ভে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছে ।তাই যারা বলেন , বিএনপি নির্বাচিত হয়ে সংস্কার করবে না, তারা আওয়ামি গোষ্টীর মতো মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি সংস্কারে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ । অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন যে সকল সংস্কার প্রস্তাব করেছে, তার মধ্যে অধিকাংশ প্রস্তাবনা বিএনপি সমর্থন করে । তিনি বলেন, ৭ মাসেও সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের ধীর গতির সাথে উপদেস্টাদের নির্বাচন ছাড়াই ৫ বছর ক্ষমতায় থাকার লোভ একদিকে জনগণকে যেমন হতাশ করছে অন্য দিকে নির্বাচন নিয়েই সরকারের সদিচ্ছা নিয়েই সন্দেহের সৃষ্ঠি করছে । তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অবিলম্বে রোড ম্যাপ ঘোষণার আহবান জানিয়ে বলেন , অন্যথায় বিএনপি জনগণকে সাথে নিয়ে তার পথ খুজে নিতে বাধ্য হবে ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয় নাই । ভোট না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকতে হবে । সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত রাখতে হবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি পুনর্গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্মীসভায় মমনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরফান আলী , বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , আবদুল হাই , আলী আশরাফ , মিজানুর রহমান , কাজী ফরিদ আহমেদ পলাশ , শফিকুর রহমান , মোনায়েম হোসেন খান খোকন, হালুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , বিএনপি নেতা রেজাউল আহসান , আবুল কালাম আযাদ , আবদুল হান্নান , মোর্শেদ আলম ,আলী মাহমুদ ,তারিকুল ইসলাম চঞ্চল, রুহুল আমিন ফকির ,সায়েদুর রহমান ,ইফতেখার রসূল খোকন ,মির্জা মিজান, নুরুল ইসলাম ,আবুল কাশেম , প্র্রমুখ বক্তব্য রাখেন । কৈচাপুর এর নয় ওয়ার্ড থেকে বাদ্য বাজনা নিয়ে আনন্দমুখর পরিবেশে মিছিল নিয়ে কর্মীসভায় নেতাকর্মীরা যোগ দেন । এক পর্যায়ে কৈচাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ চাপিয়ে বাজারে নেতাকর্মীরা অবস্থান নেন এবং বিপুল জনসাধারণের উপস্থিতে কর্মীসভা বিশাল জনসমাবেশে রুপ নেয় ।

ঢাকা রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর রয়েছে টেকসই, বাস্তবসম্মত ও যুগান্তকারী কর্মপরিকল্পনা: মাহদী আমিন

    ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান ও চীনেও ভূমিকম্প অনুভূত

    বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার

    নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    চান্দিনায় ডাকাতি করে পালানোর পথে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা

    ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট,তবে রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট :রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা

    শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ

    নওগাঁর পত্নীতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    লালমনিরহাটের একাধিক সীমান্তে পুশইনের চেষ্টা; বিজিবি’র প্রতিরোধ

    চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে —–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

    অদম্য প্রত্যয়, নিরলস সেবা ও নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত চার বাংলাদেশি আহত হয়েছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম

    ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ পরিদর্শন করলেন কুয়েতের প্রধানমন্ত্রী

    বুধবার সকালে কুয়েতের ওপর ইরানের সর্বশেষ হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত :পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি

    ইরানি দূতাবাসের দুই কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ কুয়েত সরকারের

    টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

    যশোর এর কৃতিসন্তান বাংলাদেশি সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

    জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

    চাঁদপুর এর সন্তান সিআইডি”র ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান

    শোক বার্তা :নারী ফুটবল দলের শিউলি আজিমের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল


    • সোমবার, ৮ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৪৪
      এশা রাত ৯:১১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।