
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে লন্ডনে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনে স্থানীয় সময় সকালে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটিতে সফররত ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান।
তবে বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন না। ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠক হবে বলে জানা গেছে।
এর আগে চার দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার, ২ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৬ |
| সূর্যোদয় | ভোর ৬:২৮ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪১ |
| এশা | রাত ৯:০৩ |