আজ | | | |

শিরোনাম :

ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ ঢাকার উত্তরা পশ্চিম ও ভাটার থানা এলাকা হতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটোকৃত ১২ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে এসআরবি-১ দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে : ইউজিসি সদস্য ড. মামুন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার ! হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

বিএনপি সরকার গঠন করলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে :বরিশাল আউটডোর স্টেডিয়ামে আমিনুল হকে

প্রকাশ: 3 September, 2025 2:14 pm

বিডি দিনকাল ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের খেলাধুলায় অযাচিত হস্তক্ষেপ করছেন। বিশেষ করে ক্রিকেটে ষড়যন্ত্র, পদ বণ্টনে প্রভাব বিস্তার এবং কাউন্সিলর নির্ধারণের মাধ্যমে সরাসরি প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কখনোই চাই না কেউ দেশের ক্রীড়াঙ্গনকে ব্যক্তিগত আধিপত্য বিস্তারের জায়গা বানাক। ক্রিকেটসহ যেকোনো খেলায় এ ধরনের অযাচিত প্রভাব খাটানো হলে বিএনপি তা প্রতিহত করবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় করে আমিনুল হক বলেন, দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আগামী প্রজন্মকে মাঠমুখী করে একটি সুস্থ ও মননশীল জাতি গড়ে তোলা সম্ভব। তিনি স্মরণ করেন আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালুর কথা, যেখান থেকে অসংখ্য প্রতিভা উঠে এসেছিল।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে সারা দেশের প্রতিটি জেলা ও বিভাগ থেকে ট্যালেন্ট হান্ট করে প্রতিভাবান ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় খরচে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে।

তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যেই বিভিন্ন ক্রীড়া আসর সফলভাবে আয়োজন করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালও সামনে। একইভাবে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল-ক্রিকেটসহ জনপ্রিয় খেলাধুলার আসর চলছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার তরুণদের মাঠ থেকে সরিয়ে মাদকের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক খেলাধুলা জানিয়ে বিএনপি নেতা ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শারীরিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিয়ে আওয়ামী শাসন আমলে গণমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ তুলে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর গণমাধ্যম সত্য বলতে পারেনি। বিএনপি সরকার গঠন করলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কর্মীরা ভয়ের বাইরে থেকে নিজেদের মত প্রকাশ করতে পারবে।

অনুষ্ঠানে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বরিশাল মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলাধুলা বরিশাল রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কোরআন শরীফ উপহার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের

    জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    তুরাগে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক রক্তমাখা ছুরি উদ্ধার

    সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

    নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

    যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

    যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহম্মেদের নেতৃত্বে ব্যাপক শোডাউন

    আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক হলেন ডা. ইব্রাহিম চৌধুরী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

    ঢাকার উত্তরা পশ্চিম ও ভাটার থানা এলাকা হতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটোকৃত ১২ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে এসআরবি-১

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে : ইউজিসি সদস্য ড. মামুন

    রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা: সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের

    তুরাগ এলাকায় হানিট্র্যাপ চক্র ডিবির জালে ধরা : সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দরী নারীর প্রোফাইল থেকে আসত প্রেমের প্রস্তাব

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার !

    ছাত্রলীগ নেতার সঙ্গে কক্সবাজার ভ্রমণে ছাত্রদল নেতা মমী আনসারি, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা

    কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত ।

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ


    • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৭
      সূর্যোদয়ভোর ৭:০৩
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৬
      মাগরিবসন্ধ্যা ৬:২০
      এশা রাত ৭:৩৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।