
আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা মহানগর উত্তর-এর নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয় রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনের জন্য মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায় । এই সময় নেতাকর্মীরা নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, বিএনপির মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব জনাব এস এম জাহাঙ্গীর হোসেন এবং মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি,ঢাকা মহানগর দক্ষিণ এর প্রশাসক ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুস সালাম , সদস্য সচিব তানবীর আহম্মেদ , মহানগর উত্তরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন , সাবেক সদস্য সচিব মোস্তফা জামান , সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক , কফিল উদ্দিন আক্তার হোসেন প্রমুখ ।
এছাড়া কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে ঢাকা-১৪ আসনের অন্তর্গত মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন ।
উল্লেখ্য গত ১ নভেম্বর 202৬ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে (মিল্টন) কে আহ্বায়ক ও ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ |
| এশা | রাত ৭:৩১ |