আজ শনিবার | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১৫

শিরোনাম :

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সারা দেশে এ খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে: চাঁদপুর সার্কিট হাউসে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় ড. মোহাম্মদ ইউনূস,ড. আসিফ নজরুল এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৬ মে, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

ঢাকা, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (০৬ মে, ২০২৬): অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশনে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সরকারের এ অবস্থানের কথা জানান।

মন্ত্রী বলেন, সম্মেলনে মাঠ প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে প্রাক-নির্বাচনি সময়ে যেসব লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করতে বলা হয়েছিল জনসাধারণকে, সেই অস্ত্রগুলো এখনো ফেরত প্রদান করা হয়নি। সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেয়া হয়েছে যাতে যথাশিগগির সেগুলো ফেরত প্রদান করা হয়। চিঠিতে নিম্নলিখিত তিন ক্যাটাগরিতে আগ্নেয়াস্ত্র ফেরত প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে: (১) ২০০৯ সালের ০৬ জানুয়ারির পূর্বের লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, (২) ২০২৪ সালের ০৫ আগস্ট এর পর লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র এবং (৩) ২০০৯ সালের ০৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ইস্যুকৃত লাইসেন্সসমূহ যাচাই-বাছাই এর লক্ষ্যে ইতঃপূর্বে গঠিত কমিটি কর্তৃক যাচাই-বাছাই অন্তে যে সকল লাইসেন্স নীতিমালা মোতাবেক ইস্যু হয়েছে মর্মে প্রতীয়মান হবে সে সকল লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র।

মন্ত্রী আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জমা না দেওয়া প্রায় ১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান, মামলা ও বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত সরকারের আমলে দায়েরকৃত ‘গায়েবি’ ও ভুয়া মামলা নিরসনে সরকার কাজ করছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটি ভুয়া, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো যাচাই করবে। ভুক্তভোগীরা নির্ধারিত ফরমে চার্জশিট বা এজাহারসহ আবেদন করতে পারবেন। প্রাথমিক যাচাই শেষে সুপারিশসমূহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে। সিআরপিসি (CrPC) ৪৯৪ ধারা অনুযায়ী আইনগতভাবে এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট পরবর্তী গণহত্যামূলক মামলাগুলোতে যাতে নিরপরাধ কেউ বা কোনো সাংবাদিক অযথা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তদন্তকারী কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আযহা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কের উপর ও রেলপথের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। বড় হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন থাকবে এবং পুলিশ বডি ওর্ন ক্যামেরা নিয়ে টহল দিবে। তিনি জানান, ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। মহাসড়কগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তিনি আরো জানান, ফেরিঘাটগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিং ও সচেতনতামূলক সাইনবোর্ডের ব্যবস্থা করা হবে।

চামড়া শিল্প রক্ষায় সরকারের বিশেষ পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে বিনামূল্যে পর্যাপ্ত লবণ সরবরাহ করা হবে যাতে তৃণমূল পর্যায়েই সাত দিন পর্যন্ত চামড়া সংরক্ষণ করা যায়। ঢাকার ইটিপি (ETP) সিস্টেমের ধারণক্ষমতা বিবেচনায় চামড়াগুলো যাতে সাত দিন পর ক্রমান্বয়ে ঢাকার দিকে আনা হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে জেলাপ্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে পুশব্যাকের আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় (Alert) থাকতে বলা হয়েছে। এছাড়া মাদক, জুয়া এবং অনলাইন বেটিং-এর বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, এ বিষয়ে নিয়মিত অভিযান চলবে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকির সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ

    বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    সারা দেশে এ খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে: চাঁদপুর সার্কিট হাউসে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৫

    সৌদি আরব ও কুয়েতের কারণে ভেস্তে যায় ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম

    সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় ড. মোহাম্মদ ইউনূস,ড. আসিফ নজরুল এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ^ রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

    “নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাব-১১ এর চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জন আটক

    প্রথমবারের মতো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন

    নাগরিক দুর্ভোগের আরেক নাম ঢাকা -১৮ : সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

    অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

    পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর মাতার মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

    বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে

    প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার

    শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

    হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

    ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী—চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক’র সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


    • শনিবার, ৯ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৭
      সূর্যোদয়ভোর ৬:২০
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৩০
      এশা রাত ৮:৫৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।