
রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মো. ইকরামুল ইসলাম শিবুলু ওরফে ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় এসএআরবি-১ এর পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে এসএআরবি-১ জানায়, বিশ্বস্ত ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ ৩১ অক্টোবর ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল ও টহল টিম এই বিশেষ অভিযানে অংশ নেয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একইসঙ্গে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে অভিযানিক দলটি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৭ |
| সূর্যোদয় | ভোর ৭:০৩ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৬ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
| এশা | রাত ৭:৩৭ |