
ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনাকালে ছিনতাইয়ের চেষ্টাকালে মোঃ মানিক হোসেন মোল্লা (৩৫)কে গ্রেফতার করেছে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, এসআরইউ, ডিএমপি।
ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, এসআরইউ সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম কাওরান বাজারের সামনে ফুটপাত থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৮ |
| সূর্যোদয় | ভোর ৭:০৫ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
| এশা | রাত ৭:৩৬ |