আজ শনিবার | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪১

দূতাবাস প্রাঙ্গনে গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত এর উদ্যোগে ।
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় ।
উক্ত অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারবর্গ, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি,এডব্লিউসি,পিএসসি উক্ত বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বর্ষবরণ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গনে বৈশাখী সাজ-সজ্জা, পিঠাপুলির প্রদর্শনী এবং বাঙালির ঐতিহ্যের খাবার আয়োজনসহ বাংলা ও বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়।
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২৭ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫৭ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৩ অপরাহ্ণ |