আজ শনিবার | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪১

শিরোনাম :

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাত্তার ,প্রেসসচিব শিবলী প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম, এপিএস সানি পরীক্ষামূলক ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, মন্ত্রিসভা কমিটি গঠন আলোচিত ড. খলিলুর রহমান বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কেন ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না:বাম দলের নেতারা

প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না। এতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা সুযোগ নিবে।গতকাল রবিবার বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সারিনাতে বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন বাম দলের নেতারা।

সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। এজন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করা দরকার। যা ২০২৫ সালের ডিসেম্বর বা তার আগেই করা সম্ভব বলে মনে করেন বিভিন্ন বাম দলের নেতারা।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম বলেন, ১৫ বছরের ক্ষোভ ৫ আগস্টে মানুষ প্রকাশ করেছে। সেখানে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল ভোট দিতে পারে নাই। ১৪, ১৮ এবং ২৪ সালে। মানুষ চায় গণতন্ত্র এবং ভোটাধিকার। এখন যারা সংস্কারের নামে নির্বাচন দেরি করিয়ে গণপরিষদ নির্বাচন বা অন্য যেগুলো আনছে, তারা এন্টি ডেমোক্রেটিক ফোর্স। হাসিনাও এন্টি ডেমোক্রেটিক ফোর্স, এরাও সেই জায়গাটাতে গিয়ে দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে। এটা দেশের জন্য মঙ্গল হবে না। এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গল হবে না। এটা চলতে থাকলে যারা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিবে।

সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, রাজনীতিতে আমরা একটা নতুন সংস্কৃতি গড়ে তুলতে চাই। রাজনীতিবিদদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া, অনেকদিন ধরেই বন্ধ ছিল। সেটা ভেঙে ফেলা দরকার। একইসঙ্গে গণতান্ত্রিক ধারায় কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই কাজটি করা দরকার।

তিনি বলেন, আমরা জোটগতভাবে অনেক আগে থেকেই বলে এসেছি, বাংলাদেশে জরুরিভাবে একটি নির্বাচিত সরকার দরকার। কারণ অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে, সংকট আরো ঘনীভূত হবে। আমরা অনেকদিন ধরেই বলে আসছি ডিসেম্বর কেন? ডিসেম্বরের অনেক আগেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচন করা সম্ভব। আমাদের দলগুলো এবং বামপন্থীরা এটা অনেকদিন ধরেই বলে আসছে। বিএনপি সাধারণভাবে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বরঞ্চ আমরা মনে করি, ডিসেম্বরের আগেই বাংলাদেশের নির্বাচন হওয়া সম্ভব। সেটা করার জন্য জরুরিভাবে আগানো দরকার। আমাদের গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাওয়াটা দরকার বলে মনে করি।

কমিউনিস্ট পার্টি উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা নির্বাচনের পরে সংস্কার করতে চায়, তারাই হচ্ছে আসল সংস্কারের পক্ষে। আর যারা নির্বাচন না করে সংস্কার করতে চায়, একটা অধ্যাদেশ জারি করার মাধ্যমে, সেটা বালুতে গাথুনির মত। শক্ত ভিত্তির উপর সংস্কার করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে। জনগণের সম্মতি নিতে হবে। সেটা করতে হলে একটি নির্বাচন অপরিহার্য। তবে যে কোন নির্বাচনের নামে প্রহসন আমরা গ্রহণ করবোনা। প্রকৃত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, অবশ্যই নির্বাচনের আগেই করতে হবে। নির্বাচন করার মাধ্যমে সংস্কারের ভিত্তিকে শক্ত করে অগ্রসর হওয়াই সঠিক পথ। যারা সংস্কারের নামে এটাকে অস্বীকার করছে, তাদের অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং বাংলাদেশ দলের সমাজতান্ত্রিক দলের নেতৃবৃন্দের সাথে বিএনপির নেতৃবৃন্দের একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তারা কিভাবে দেখছে আমরা কিভাবে দেখছি সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের দল বাসদ, সিপিবিসহ; সংস্কার আমরাও চাই। আমাদের চাইতে সংস্কার কারা চায়? আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এখনকার যে নিয়ম আছে সেটা ভাঙতে চাই। কিন্তু সংস্কার এবং নির্বাচনকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। উন্নয়ন আর গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা বানিয়েছিল‌ । এখন সংস্কার এবং নির্বাচনকে একে অপরের প্রতিপক্ষ যেনো না বানানো হয়। নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কারের কার্যক্রমগুলো কার্যকর করা করতে হবে। অধ্যাদেশ জারি করেও যদি সংস্কার করা হয়, সেটা নির্বাচিত পার্লামেন্টে অনুমোদিত করতে হবে। তা না হলে সেটার কোনো কার্যকারিতা থাকবে না।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিএনপি লিয়াঁজো কমিটির নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেলনি।

এক্সক্লুসিভ নির্বাচনী সংবাদ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    অমর একুশে, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি

    পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ

    লালমনিরহাটে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

    আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে

    আজ জহির রাইসা’র শুভ জন্মদিন

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাত্তার ,প্রেসসচিব শিবলী

    প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম, এপিএস সানি

    পরীক্ষামূলক ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, মন্ত্রিসভা কমিটি গঠন

    আলোচিত ড. খলিলুর রহমান বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কেন

    ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

    তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

    ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সরকারের দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবস বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেছেন

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মীর শাহে আলম

    প্রথম কার্যদিবস শুরু করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

    শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

    নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

    তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

    তারেক রহমানের নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি : তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

    আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন

    জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

    পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা:আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে

    নির্বাচনী প্রতীক ধানের শীষে পড়েছে মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ-দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ

    নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা.শফিকুর রহমানের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান


    • শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২৭ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:৩০ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫৭ অপরাহ্ণ
      এশা রাত ৮:১৩ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।