আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ২:০৪

ঝালকাঠি জেলায় সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান (৫৬)কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় উত্তরা থানাধীন বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানার দায়েরকৃত তিনটি মামলার এজাহারনামীয় আসামি। ঝালকাঠি সদর থানার অধিযাচনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫০ |
| সূর্যোদয় | ভোর ৭:০৫ |
| যোহর | দুপুর ১:০৭ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৪ |