
মোহাম্মদ শরীফুল ইসলাম: টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেবরাজ খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) পূর্বপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মো.আশরাফুল ইসলাম নামে (৩ বছর ৪ মাস বয়সী) এক শিশুর নিজের গর্ভধারিণী মায়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত (১৭ সেপ্টেম্বর) রাত ১২:৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। শিশু মো.আসরাফুল ইসলাম (৩ বছর ৪ মাস) কে তার মা ছুরিকাঘাত করার পর দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহের ভালুকা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে খুনী মাকে আটক করে রশি দিয়ে বেঁধে রেখেছেন।
মো.শাহিন আলমের দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তারের আগের স্বামীর ঘরের এক মেয়ে,যাকে সাথে নিয়ে মাত্র তিনদিন আগে এই বাড়িতে এসেছেন। সেই মেয়েটিকেও ছুরিকাঘাত করেছেন আকলিমা আক্তার। বর্তমানে সেই মেয়েটি জীবিত আছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।স্থানীয় সূত্রে জানা যায়,ওই এলাকার মো.শাহিন আলমের দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার এই ঘটনা ঘটিয়েছেন। মো.শাহিন আলমের দ্বিতীয় স্ত্রীর ঘরে জন্ম নেওয়া ছেলে আশরাফুল ইসলামকে প্রথম স্ত্রীর কাছে রাখা নিয়ে আপত্তি জানায়। পরে বিষয় নিয়ে পারিবারিকভাবে বিরোধের জের ধরে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসেছেন এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩০ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৫ |
| যোহর | দুপুর ১২:৫৩ |
| আছর | বিকাল ৪:২০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০০ |
| এশা | রাত ৮:১৬ |