
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের-১৬৪ কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকার শূণ্য আসনের জন্য দলের প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ, সোমবার সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় দলের মনোনয়ন ফরম উত্তোলন করতে হবে। ০২ ডিসেম্বর ২০২৬ তারিখ, বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৩) আসনটি সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পরিপ্রেক্ষিতে শূন্য ঘোষণা করা হয়েছে। এই শূন্য আসনে আগামী ১০ জানুয়ারি ২০২৭ তারিখে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০২ |
| সূর্যোদয় | ভোর ৭:২২ |
| যোহর | দুপুর ১২:৪৬ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |