আজ সোমবার | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪২

ঢাকা: দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের একমাত্র কন্যা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন: “কারিনা কায়সার ছিলেন একাধারে একজন মেধাবী কনটেন্ট ক্রিয়েটর, ওটিটি প্ল্যাটফর্মের অভিনয়শিল্পী এবং সম্ভাবনাময় চিত্রনাট্যকার। তাঁর এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের ফুটবল অঙ্গনের কিংবদন্তি কায়সার হামিদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীরভাবে সমব্যথী।”
প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, পরিবারটি যেন এই কঠিন শোক সহ্য করার শক্তি লাভ করে।
রবিবার, ১৭ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫২ |
| সূর্যোদয় | ভোর ৬:১৬ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩৪ |
| এশা | রাত ৮:৫৮ |