
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর পিতা আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন অসুস্থতার কারণে আজ রাত ৮-১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে আমি তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তাঁর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের পৃথিবী থেকে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শের প্রতি গভীরভাবে বিশ^াসী ছিলেন মরহুম আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ। বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনসম্পৃক্ত এবং দলীয় নীতি ও আদর্শ থেকে তিনি কখনোই বিচ্যুৎ হননি। গণতন্ত্রের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি প্রশংসনীয় ভুমিকা পালন করেছিলেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিনয়ী, সদালাপী ও মানবিক গুনাবলী সম্পন্ন মরহুম আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ ছিলেন সকলের নিকট একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রেস বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৯ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৫ |
| যোহর | দুপুর ১২:৪৫ |
| আছর | বিকাল ৪:০৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৪ |
| এশা | রাত ৭:৫০ |