
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলেমান ওসমান (৪১)কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২: ৫০ ঘটিকায় তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
তুরাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিল ও মশাল মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় সর্বমোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ |
| এশা | রাত ৭:৩১ |