আজ | | | |

শিরোনাম :

রোববার থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের-১৬৪ কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকার শূণ্য আসনের জন্য প্রার্থীর আনুষ্ঠানিকতা শুরু বিএনপির তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহ্দী আমিন সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব এবং আইজিপি শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক  ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না

সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

প্রকাশ: 8 July, 2025 12:38 pm

ঢাকা : গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, সারাদেশে সচেনতামূলক প্রচারণা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ সিইসির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে সিইসি তাকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অবহিত করেন।

সিইসি বলেন, এ পর্যন্ত আমরা যেসব সেক্টরে প্রস্তুতিমূলক কাজ হাতে নিয়েছি তা হাইকমিশনারকে অবহিত করেছি।

আগামী নির্বাচনে আমরা ঠিকঠাকভাবে করতে পারবো কিনা- সে বিষয়গুলো জানতে চেয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। আমরাও, আমাদের প্রস্তুতির বিষয়টা তাদের বিস্তারিত জানিয়েছি, বিশেষ করে দেশজুড়ে ভোটার সচেতনতামূলক (ভোটার এডুকেশন) কার্যক্রম শুরু করবো।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।

সিইসি বলেন, এ আই অপব্যবহার রোধে কাজ করার কথাও তাদের জানিয়েছে। তিনি বলেন, ‘মিস ইউজ অব এআই-আমাদের জন্য হুমকি। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। কারণ, কানাডার গত বছরের নির্বাচনেও এটা মোকাবেলা করতে হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে আমরা পরামর্শ চেয়েছি।’ এ বিষয়ে আমরাও বেশ গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি, বিভিন্ন দেশের মতো কানাডার পূর্ণ সহায়তা পাবো। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কনফিডেন্ট।

সিইসি বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পাশে আছে। গ্যাপ থাকলে তারা তা পূরণ করবে বলে জানিয়েছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট চায় তারা। নারী ভোটারদের অন্তর্ভুক্তি কেমন করেছি, পার্বত্য চট্টগ্রামে কীভাবে নিশ্চিত করবো, এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে কথা হয়েছে। এটা আমাদের জন্যও হুমকি। আমরাও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি।

বিদেশি পর্যবেক্ষকদের আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য আমরা জিজ্ঞেস করেছি। তাদের বলা হয়েছে, আগেই যেন জানিয়ে দেয়। তাদের ২৮টি দেশের পর্যবেক্ষককে সমন্বয় করে পাঠাতে হবে, এ জন্য আগেভাগে স্বাগত জানিয়েছি।

পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না জানিয়ে সিইসি বলেন, ‘গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদেরকে (অনুমোদন) দেবো কেন। যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব সুন্দর নির্বাচন হয়েছে সার্টিফিকেট দিয়েছে; গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদেরকে কী আমাদের নেওয়া উচিত? আমরা দেখে শুনেই নেবো। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে তাদের নেবো। তিনটা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের কোনো মতেই না।’

হাই কমিশনারের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতো বৈঠক শেষে সিইসি বলেন, ভোটার সচেতনতা ক্যাম্পেইনের পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, পর্যবেক্ষকদের প্রশিক্ষণ, এজেন্টদের প্রশিক্ষণসহ সার্বিক কাজে কানাডা পাশে থাকার কথা জানিয়েছে।

তিনি বলেন, কানাডা আমাদের সহায়তার প্রস্তুত এবং আমাদের আলোচনা অব্যাহত থাকবে। আমাদের ভোটার নিবন্ধনে নারীদের কেমন অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেছেন, পার্বত্য এলাকায় ভোটার সচেনতামূলক কাজের বিষয়ে জানতে চেয়েছে। আমাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছি।

ইসির প্রতিশ্রুতি জেনে কানাডার হাই কমিশনার সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান সিইসি। (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বারেশ্বর গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের মতবিনিময়।

    রোববার থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশনের (ইসি)

    ত্রয়োদশ জাতীয় সংসদের-১৬৪ কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকার শূণ্য আসনের জন্য প্রার্থীর আনুষ্ঠানিকতা শুরু বিএনপির

    পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান; সন্ত্রাসবাদ দমনে কঠোর হুঁশিয়ারি পার্বত্য মন্ত্রীর

    তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহ্দী আমিন

    মেধা-যোগ্যতায় মূল্যায়ন হবে শিক্ষার্থীদের, ফলাফল বাড়ানোর কৃত্রিমতা নয়: মিরপুরে প্রতিমন্ত্রী আমিনুল হক

    সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব এবং আইজিপি

    বিএনপির উদ্যোগে দক্ষিণখানের চালাবনে ডেংগু নির্মূলে রাস্তা সমূহ পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ অর্জনে মার্শাল আর্টের চর্চা গুরুত্বপূর্ণ:মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি

    ফরিদগঞ্জে মাদকসহ ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ

    শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

    লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন

    ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের

    উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতায় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

    লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

    দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে সাবেক এমপির পিএস নিহত এবং তিনজন আহত

    নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত।

    ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা এক বিএনপি নেতাকে বহিস্কার

    ফোনের গ্যালারিতে বিদেশি পিস্তলের ছবি, কচুয়া থেকে সেই অস্ত্রসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করলো চাঁদপুর মডেল থানা পুলিশ

    তুরাগ থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৪৭) গ্রেফতার

    তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক 

    ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

    ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত


    • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৩
      সূর্যোদয়ভোর ৭:২২
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।