আজ | | | |

শিরোনাম :

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

আগামীকাল শুক্রবার থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি

প্রকাশ: 13 November, 2025 6:25 pm

দিনাজপুর : আগামীকাল শুক্রবার থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আজ বৃহস্পতিবার দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় জেলা বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে জেলা সদরে অবস্থিত প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়। একই সঙ্গে তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের আয়োজন করার ঘোষণা দেয়ায় অনুষ্ঠানে ডা. জাহিদ হোসেন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এটাকে আমরা ধন্যবাদ জানাই। এটাকে আমরা অভিনন্দন জানাই। কারণ এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং জনগণের অর্থের সাশ্রয় হবে এবং এটি একটি ফিজিবল উদ্যোগ।

জাহিদ হোসেন বলেন, জনগণ জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে। জনগণ ভোট দিতে গেলে আলাদা ব্যালট পেপার থাকবে। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। কাজেই এটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা বলতে চাই এটিকে (সংসদ নির্বাচনের দিন গণভোট) নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছেন তারা সঠিক কাজটি করছেন না।

তিনি বলেন, ‘আপনারা (জামায়াতে ইসলামী) তো কোনো প্রস্তাবই দেন নাই এতদিন। এখন আপনারা শুরু করেছেন পিআর চাই। শুরু করেছেন উচ্চকক্ষে এটা চাই, ওটা চাই। আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না। এখন আপনারা হঠাৎ করে এ সমস্ত প্রস্তাব দিয়ে জল ঘোলা করে স্বৈরাচারের পথ প্রশস্ত করছেন। যাতে তারা ফিরে আসতে পারে।’

এছাড়াও শিশু একাডেমির সভায় বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের ডা. জাহিদ বলেন, তরুণ ভোটারদের মধ্যে কারো ভোট দেয়ার অভিজ্ঞতা নেই। ১২ কোটি ভোটারের মধ্যে তরুণরাই ৪ কোটি। এই ভোটটা আমাদের খুব দরকার। তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে তারা (তরুণ ভোটাররা) প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে দেখে নাই। তার শুধু বেগম জিয়াকে আন্দোলন-সংগ্রাম করতে দেখেছে। কাজেই আমাদের কথাবার্তা, কাজকর্মে, চাল-চলন, অভিব্যক্তি সব কিন্তু এই ভোটাররা খেয়াল করবে। আমি কী করি, আমার-আপনার ব্যবহার কেমন, এটা মানুষ বিবেচনায় নিবেন। কাজেই আমাদের যাতে মানুষ পছন্দ করে সেভাবে কাজ করতে হবে। মানুষ যাতে আমাদের ভালোবাসেন, সেভাবে চলতে হবে। তাহলেই বিএনপি জয়ী হবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। (বাসস)

রংপুর রাজনীতি রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

    দক্ষিণখানে সেই নারী চিকিৎসককে খুনের মামলায় গ্রেপ্তার তার স্বামী সোহেল রানার দুই দিনের রিমান্ড আদালত

    আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

    ‘তরুণদের উৎসাহ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বগুড়ার সংসদ সদস্যরা’

    ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট , নগদ টাকা সহ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    উত্তরখানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর একদল দুস্কৃতিকারীদের হামলা

    যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী


    • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৪
      সূর্যোদয়ভোর ৬:৩৪
      যোহরদুপুর ১:০৩
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:৩২
      এশা রাত ৮:৫২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।