
কুষ্টিয়া-১৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ১৭:২০ ঘটিকার সময় ‘কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত কুটিপাড়া এলাকার জনৈক মোঃ ফারুক হোসেন এর পরিত্যক্ত খামারের উত্তর পার্শ্বে গড়াই নদীর পাড়ে” অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ০১ (এক) টি কালো রংয়ের লোহার দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং ০১ (এক) রাউন্ড সবুজ রংয়ের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।প্রেস বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৬ |
| সূর্যোদয় | ভোর ৭:১৪ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১২ |
| এশা | রাত ৭:৩১ |