আজ | | | |

শিরোনাম :

সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়:৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেন প্রতিমন্ত্রী অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট যে অর্জন আমরা করেছি, তা একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই, অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুর মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপন হচ্ছে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের

চাঁদপুর-লক্ষ্মীপুর অঞ্চলের মৎস্য ও কৃষিজ পণ্যগুলো দ্রুত রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে, যা প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে।

প্রকাশ: 9 November, 2025 12:14 pm

দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুর মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপন হচ্ছে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের। ২০২৬ সালে শুরু হচ্ছে মেঘনা-ধনাগোদা নদীর ওপর এই সেতুর নির্মাণকাজ। মুন্সীগঞ্জের গজারিয়া থেকে চাঁদপুরের মতলব উত্তর পর্যন্ত ১.৮৫ কিলোমিটার দীর্ঘ এবং চার লেন বিশিষ্ট ক্যাবল স্টেইড এই সেতুর স্প্যানের দৈর্ঘ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ হবে। এতে আঞ্চলিক অর্থনৈতিক যোগাযোগ আরও সহজ হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা এবং নোয়াখালী ও ভোলা জেলার অংশ বিশেষের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ ও যাতায়াতের দূরত্ব, সময় ও ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন, সমপ্রতি প্রকল্পটির বিস্তারিত ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, ভূমি অধিগ্রহণ চলছে। মতলব উত্তর অংশের বিদ্যমান সড়কের প্রয়োজনীয় সমপ্রসারণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ-চাঁদপুরের ঝুলন্ত সেতু দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু। নদীর মূল প্রবাহ গতিশীল রাখার লক্ষ্যে নদীতে কোনো পিলার স্থাপন না করার জন্য সেতুর স্প্যান ৪০০ মিটার রাখা হয়েছে এতে। যা দেশে সর্বোচ্চ। এরফলে নদীতে কোনো পলি জমবে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে প্রথম বছরে দৈনিক ১৯,৮৩৫টি যানবাহন পারাপার করবে এবং জিডিপি বছরে ০.৭৩৮% বৃদ্ধিতে সহায়তা করবে। চাঁদপুরের মতলব উত্তর ও হাইমচর উপজেলায় অনুমোদিত দুইটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পণ্য পরিবহন সহজতর করার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখবে বলে মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা। ঢাকার কাছাকাছি হওয়ায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় উপ-শহর গড়ে উঠবে। এতে আবাসনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে রাজধানী ঢাকার উপর নির্ভরতা হ্রাস পাবে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সরকারের অন্যতম লক্ষ্য বৈষম্যহীন, ব্যয়-সাশ্রয়ী কানেক্টিভিটি গড়ে তোলা। এ উদ্যোগের অংশ হিসেবেই এই সেতুটি নির্মাণ। এটি শুধু একটি সেতু নয়, এটি চাঁদপুরের অর্থনৈতিক প্রবেশদ্বার। বর্তমানে সড়কপথে ঢাকার সাথে এই অঞ্চলের যে দীর্ঘ এবং সময়-সাপেক্ষ যোগাযোগ ব্যবস্থা, এই সেতুর মাধ্যমে তা হ্রাস পাবে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। বিশেষ করে, চাঁদপুর-লক্ষ্মীপুর অঞ্চলের মৎস্য ও কৃষিজ পণ্যগুলো দ্রুত রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে, যা প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। তিনি আরও বলেন, সেতুটি নির্মিত হলে এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাবে এবং এই অঞ্চলকে সরাসরি জাতীয় অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসবে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রকল্পের জন্য বিশ্বমানের প্রকৌশল ও পরিবেশবান্ধব নকশা অনুসরণ করা হয়েছে।সূত্র: মানবজমিন

এক্সক্লুসিভ চাঁদপুর জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়:৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেন প্রতিমন্ত্রী

    অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট যে অর্জন আমরা করেছি, তা একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক

    বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী

    আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশারকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক

    ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের চট্টগ্রাম ও হাটহাজারীতে মানবিক সহায়তা প্রদান

    নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট : ইসরাইলের পরিকল্পনা ভণ্ডুল, যেভাবে প্রাণে বাঁচেন আরাঘচি-গালিবাফ

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

    ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই, অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান

    রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

    শোকবার্তা : বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

    দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান’র

    কুড়িগ্রামে নানা আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

    একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী

    কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং


    • রবিবার, ৫ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৯
      সূর্যোদয়ভোর ৬:১৬
      যোহরদুপুর ১:০৩
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।