আজ | | | |

শিরোনাম :

বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন? রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য? ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

প্রকাশ: 30 September, 2026 9:50 am

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) আয়োজিত ‘Induction Workshop for the Newly Recruited Faculty Members’ শীর্ষক কর্মশালায় মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকতার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

ইউজিসি সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ইতোমধ্যে কিছু কিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, স্বাধীনতার পর অসংখ্য পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হলেও মানবসম্পদ তৈরীর কারিগর শিক্ষকদের জন্য কোন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়নি। এমতাবস্থায়,পরিত্রানের জন্য বর্তমান সরকার শিক্ষকদের প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিয়মিত পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। এর জন্য ইতোমধ্যে সরকার থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র শুধু প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষকদের জন্য সুইমিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে, যাতে শিক্ষকরা একটি সমন্বিত পরিবেশে প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ পান।

ড. মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতের আধুনিকায়নের পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা, Industry-Academia Collaboration এবং Internationalization of Education-এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে আরও বেশি সুযোগ তৈরি করার লক্ষ্য রয়েছে।

অধ্যাপক ড. মামুন জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনা বর্তমান পর্যায়ে সীমাবদ্ধ নয়। দ্বিতীয় ধাপে Summer School Program,Faculty Exchange Program চালুর পরিকল্পনা করছে। এর মাধ্যমে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও একাডেমিক সক্ষমতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে Innovation Hub গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নতুন ধারণা, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়নের সুযোগ তৈরি করা হবে। সরকারের উচ্চশিক্ষা পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক Innovation Hub, Incubation Centre ও Startup Ecosystem তৈরির উদ্যোগের কথাও উঠে এসেছে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে উচ্চতর ডিগ্রি অর্জন, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, সে জন্য সরকার আরও পদ সৃষ্টি, উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের IQAC আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে নতুন শিক্ষকদের একাডেমিক দায়িত্ব, পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

    পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

    দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

    লালমনিরহাটে ট্রাকচাপায় ৪জনের মৃত্যু; আহত ৬

    ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি তুহিন মাহমুদ (৩৯) কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার

    জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত অবস্থায় থানা হতে লুট‘কৃত ০১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে: অস্কার জয়ী অভিনেত্রী গ্রেফতার হান্না আইনবেন্ডার

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর বিপুলসংখ্যক নেতাকর্মী সহ জাসদ প্রধান কার্যালয় থেকেসাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

    জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন

    ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার

    তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন

    উত্তরা থেকে আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন গাজী আটক

    শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন?

    রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য?

    মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সহ কেন্দ্রীয় নেতা সপুর শোকবার্তা

    আজ দুপুরে আবারো গুলশান ও বাড্ডা এলাকায় পৃথক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা!

    ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

    শাহজালালে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ একজন মহিলা এবং আরও দুই জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেতুবন্ধনে টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্য সরকারের: ইউজিসি সদস্য ড. মামুন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু:মোট প্রাণহানি ২০৯ জনে দাঁড়াল

    গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

    মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে — কক্সবাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু


    • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৫
      সূর্যোদয়ভোর ৬:৫০
      যোহরদুপুর ১২:৪৮
      আছরবিকাল ৪:১৩
      মাগরিবসন্ধ্যা ৬:৪৭
      এশা রাত ৮:০২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।