আজ | | | |

শিরোনাম :

শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন

প্রকাশ: 18 November, 2026 3:33 pm

​জাতীয় বাজেটে নানামুখী আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সুরক্ষিত এবং সম্প্রসারিত করতে এশিয়ার সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক সংলাপে মাহ্‌দী আমিন শিশুদের উন্নয়নে টেকসই ও কার্যকর অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় করা ব্যয় কোনো সাধারণ খরচ নয়; বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে কোনোভাবেই ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ সংকুচিত করা উচিত নয়।

তিনি আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখেই প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একটি বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও আত্মমর্যাদাশীল সমাজ বিনির্মাণের জন্য আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই কেবল স্বল্পমেয়াদি হিসাব-নিকাশ নয়, বরং একটি টেকসই ও মানবিক আগামী গড়ার লক্ষ্যে শিশুদের জন্য সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

মাহ্দী আমিন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্‌দী আমিন। এতে সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যান। সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন।

জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কীভাবে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

আঞ্চলিক এই সংলাপে এশিয়ার বিভিন্ন দেশের সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, বেসরকারি খাতের অংশীদার এবং শিশু অধিকারকর্মীরা অংশ নেন। জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কীভাবে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংলাপে আরও বক্তব্য দেন নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব ও প্রতিনিধিদলের প্রধান এক নাথ ঢাকাল, থাইল্যান্ডে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই.এ.এস. বিজয়ন্তী এদিরিসিংহে, নেপালের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোও।

প্রধান খবর প্রবাসের সংবাদ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন

    ভিন্নমাত্রা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

    উত্তরা পশ্চিম থানা পুলিশ এর বিশেষ অভিযানে এবার আটক নিষিদ্ধ সংগঠন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়মন

    পরিত্যাক্ত অবস্থায় ১ টি ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড লীডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন

    সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ

    নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহয় সীরাত প্রেজেন্টেশন

    নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান (৪১)কে গ্রেফতার করেছে তুরাগ থানা

    শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের: ইউজিসি সদস্য ড. মামুন

    আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার

    রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

    ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলএআরএমএস (LARMS) সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন

    প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে বাইসাইকেল শোভাযাত্রা

    পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী

    সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে

    দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন গতি: প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    টাঙ্গাইলের সখিপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন

    মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    সখিপুরে ৬ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ ‎মুক্তিযুদ্ধ মন্ত্রীর ক্ষোভ

    মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

    সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে তরুণদের প্রস্তুত করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর; রাঙ্গামাটিতে বিশেষ ক্রীড়াবিদদের বিভাগীয় আসরের পর্দা উঠল

    কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    উত্তরার এসএস আরবির ফুট ওভারব্রিজ এর নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক , অন্যজন গুরুতর আহত

    উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

    কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


    • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৬
      সূর্যোদয়ভোর ৭:১৫
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১২
      এশা রাত ৭:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।