
কামরুল হাসান বাবলু : রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: খালিদ মনসুর গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন । তিনি বলেছেন , অপরাধীদের কোনো স্থান এই এলাকায় হবে না । রাষ্ট্র ও জনগণের যান মাল নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট হয়েছে।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৫ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১২ |
| এশা | রাত ৭:৩০ |